1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মধ্যেই নতুন উপাচার্য বোয়িং কেনায় কোনো ‘গোপন এজেন্ডা নেই’: প্রতিমন্ত্রী হুমায়ুন যুক্তরাষ্ট্রে প্রবাসীদের নতুন সংগঠন ‘ইউএসডিএন’র যাত্রা এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

আর্চারিতে বন্যা, রাকিব, হিমুরা আশা জাগিয়েও পারেননি পূর্ণতা দিতে।

সম্ভাবনা জাগালেও হতাশ করেছেন বন্যা আক্তার। ছবি: বিওএ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আরেকটি বিবর্ণ দিন পার করেছে বাংলাদেশ। আর্চারি ইভেন্টে বন্যাদের মতো হিমুরাও হতাশা করেছেন। হকিতে ভারতের বিপক্ষে স্রেফ খড়কুঁটোর মতো উড়ে গেছেন জিমি-আমিরুলরা।

ওকাজাকি চুয়ো সোগো পার্কে সোমবার আর্চারির কম্পাউন্ড ইভেন্ট অনুষ্ঠিত হয়। পুরুষ এককে কোয়ার্টার-ফাইনাল খেলার আশা জাগান নেওয়াজ আহমেদ রাকিব। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইরানের মিলাদ রাশিদিকে ১৪৬-১৪৫ স্কোরে হারিয়ে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পার হওয়ার পর, কোয়ার্টার-ফাইনালে ওঠার ম্যাচে তিনি ১৪৮-১৪৫ ব্যবধানে হেরে যান চীনের লুই জিনই’র কাছে।

এ ইভেন্টে হিমু বাছাড় কাজাখস্তানের প্রতিযোগীর বিপক্ষে ১৪৬-১৪১ স্কোরে হেরে এলিমিনেশন রাউন্ডের শুরুতেই ছিটকে পড়েন।

মেয়েদের এককে বন্যা আক্তার ও কুলসুম আক্তার মনি দুজনই আশা জাগিয়ে হতাশ করেছেন। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পাওয়া বন্যা ইরানের বাইবোর্দি জেসসাকে ১৪৭-১৪৩ ব্যবধানে হারান। পরে কোয়ার্টার-ফাইনালে ওঠার ম্যাচে ১৪৪-১৪৩ স্কোরে তিনি হেরে যান ইরানেরই আশেঘজাদেহ বিতার বিপক্ষে।

দুজনের পাঁচ সেটের লড়াই শুরু হয় ২৯-২৯ ড্র দিয়ে। এরপর দ্বিতীয় সেট আশেঘজাদেহ জিতেন ২৯-২৮ ব্যবধানে। একই স্কোরে পরের সেট জিতে সমতায় ফিরেন বন্যা। চতুর্থ সেট ১ পয়েন্টের ব্যবধানে জিতে নেন ইরানের প্রতিযোগী। পঞ্চম ও শেষ সেট ড্র হলে বিদায়ঘণ্টা বাজে বন্যার।

এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পাওয়া কুলসুম ও ইন্দোনেশিয়ার ইউরিকে নিনা বোনিতা মুখোমুখি হন শেষ ষোলোয় ওঠার ম্যাচে। শুরুর দুই সেটে সমতার পর তৃতীয় সেট ৩০-২৯ পয়েন্টে নিজে আশা জাগান কুলসুম। কিন্তু পরের সেটেই তিনি ৩০-২৮ পয়েন্টে হেরে পিছিয়ে পড়েন। পঞ্চম ও শেষ সেটে ২৮-২৮ সমতা হলে এক পয়েন্টের ব্যবধানে ছিটকে পড়েন কুলসুম।

নাগোয়ার জিফু প্রিফেকচুরাল গ্রিন স্টেডিয়ামে হকিতে পুল পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ।

পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হার নিয়ে পুল পর্ব শেষ করা বাংলাদেশ এখন খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।

টানা দুই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে নেমে নিজেদের একদমই মেলে ধরতে পারেননি জিমি-আমিরুলরা। আভিষেকের গোলে এগিয়ে প্রথম কোয়ার্টার শেষ করে ভারত।

দ্বিতীয় কোয়ার্টারে যুগরাজ সিং পেনাল্টি স্ট্রোকে এবং হারমানপ্রিত সিং পেনাল্টি কর্নারে ব্যবধান বাড়ান। তৃতীয় কোয়ার্টারে চার গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরও এক গোল করে ভারত। পাঁচ ম্যাচের সবগুলো জিতে গ্রুপ সেরা তারা।

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

ডিজিটাল কলোনিয়ালিজম: আত্মপরিচয়ের সংকট ও লিঙ্গভিত্তিক সংঘাত

রাড্ডাকাণ্ড: আট মাস না পেরোতেই বড় প্রশ্নের মুখে বিএনপি

রোহিঙ্গা প্রত্যাবাসন: অনুকম্পা নয়, সুযোগ কাজে লাগানোর সময় এখনই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ