1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক পায়রা বন্দ‌রের জন‌্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে টাগবোট ‘টিয়াখালী-৪’ | Boishakhi Online যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র নেপালি ভাষায় প্রথম নাটক নির্দেশনা দিলেন মামুনুর রশীদ এশিয়ান গেমস শেষ শান্তর বাংলাদেশ-পাকিস্তানে আরও এক মাস এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার ঘোষণা দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদের পক্ষে গতকাল রোববার রিটটি করেন আইনজীবী জহিরুল ইসলাম মুসা। এতে সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং ফৌজদারি বিচারব্যবস্থার স্বীকৃত নীতিমালা লঙ্ঘন করে চলমান কোনো অনুসন্ধান বা তদন্ত নিয়ে ভবিষ্যতে আর কোনো সংবাদ সম্মেলন না করার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনে দুদকের উপপরিচালক ও সহকারী পরিচালক এবং জনসংযোগ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী জহিরুল ইসলাম মুসা দ্য ডেইলি স্টারকে বলেন, দুদকের উপপরিচালক ও সহকারী পরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা ২ ও ১৩ সেপ্টেম্বর পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন। এতে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানানো হয়।

তিনি বলেন, এটি সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং তথ্য প্রকাশ নীতিমালার লঙ্ঘন।

জহিরুল ইসলাম বলেন, দুদকের এসব সংবাদ সম্মেলনের কারণে আসিফ মাহমুদ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ তিনি একজন রাজনৈতিক ব্যক্তি এবং আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথাও জানিয়েছেন।

তিনি আরও বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হয়েছে। ফলে তিনি গণমাধ্যমে বিচারের মুখোমুখি হয়েছেন, এতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইনজীবী জহিরুল ইসলাম বলেন, রিট আবেদনটির ওপর আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে শুনানি হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ