1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online ব্রাজিলকে নিয়ে মূল লক্ষ্য জানালেন আনচেলত্তি সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ লাইসেন্সবিহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

এশিয়ান গেমস শেষ শান্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

জ্বর নিয়ে দেশে ফিরে আসছেন অভিজ্ঞ বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অসুস্থতার জন‍্য এশিয়ান গেমসে খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। জ্বর নিয়ে দেশে ফিরে আসছেন অভিজ্ঞ এই বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

কোয়ার্টার-ফাইনালে মঙ্গলবার মালয়েশিয়ার মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন দল। এর আগের দিন শান্তর ছিটকে পড়ার খবর জানায় বাংলাদেশ অলিম্পিক অ‍্যাসোসিয়েশন।

“বাংলাদেশ দলের চিকিৎসক, বিসিবির ফিজিও এবং স্থানীয় চিকিৎসক দলের মূল‍্যায়নের পর, শান্তকে এশিয়ান গেমসের দল থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল প্রথম পাওয়া ফ্লাইটেই সে দেশে ফিরবে।”

এশিয়ান গেমসে এ নিয়ে দুই জন খেলোয়াড় হারাল বাংলাদেশ। এর আগে চোটের জন‍্য ছিটকে যান অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

বায়জেদুল ইসলাম খান এক বার্তায় শান্তর অসুস্থতা ও দেশে ফেরত পাঠানোর কারণ জানান। “নাজমুল হোসেন শান্ত ফ্লাইট থেকে আসার পর থেকেই জ্বরে ভুগছে। মূলত ফ্লাইট থেকেই জ্বরটা শুরু হয়েছে। তো এখন পর্যন্ত জ্বর উঠানামার মধ্যেই আছে, লো গ্রেড জ্বর। এখন পর্যন্ত জ্বরের যে অবস্থা, ওর শরীর অনেকটাই দুর্বল হয়ে গেছে। “আজ যেহেতু চতুর্থ দিন হয়ে গেল, আমরা ওর রক্ত পরীক্ষা করিয়েছি। রক্ত পরীক্ষার রিপোর্টও আসছে। তো কিছু ‘ইনফেকশনাস এজেন্ট’ আছে ওর শরীরে। কিন্তু এছাড়া ভাইরাল যেগুলি পরীক্ষা করা হয়েছে ওগুলিতে নেগেটিভ আসছে। ইনফ্লুয়েঞ্জা নেগেটিভ আসছে, কোভিড নেগেটিভ আসছে। চার দিন পার হয়ে গেছে, এখনও যেহেতু জ্বরে ভুগছে এবং শরীর এতটা দুর্বল হয়ে গেছে যে ওর পুরোপুরি সেরে উঠতে ফাইনাল পেরিয়ে যাবে। যেহেতু তাকে ফাইনালেও পাওয়া যাবে না তাই তাকে দেশে ফেরানো হচ্ছে।"

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

ডিজিটাল কলোনিয়ালিজম: আত্মপরিচয়ের সংকট ও লিঙ্গভিত্তিক সংঘাত

রাড্ডাকাণ্ড: আট মাস না পেরোতেই বড় প্রশ্নের মুখে বিএনপি

রোহিঙ্গা প্রত্যাবাসন: অনুকম্পা নয়, সুযোগ কাজে লাগানোর সময় এখনই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ