1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান জস বাটলার পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online

ব্রাজিলকে নিয়ে মূল লক্ষ্য জানালেন আনচেলত্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

বর্তমানে দল পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।

কার্লো আনচেলত্তি। ছবি: ব্রাজিল ফুটবল ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল দল। এখন নতুন প্রজন্মের ফুটবলারদের গড়ে তোলাকে অগ্রাধিকার দিতে চান দলটির কোচ কার্লো আনচেলত্তি। এই ইতালিয়ান জানালেন, ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপের জন্য দলকে শক্তিশালী করতে নতুন খেলোয়াড় খুঁজে বের করাই তাদের মূল লক্ষ্য।

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নেয় পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর চলমান আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য অনেকটা নতুন চেহারার দল ঘোষণা করেন আনচেলত্তি।

সেই দল নিয়ে গত শুক্রবার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ মুহূর্তের গোলে কোনোমতে ১-১ ড্র করতে পারে ব্রাজিল। ব্রিজবেনে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে সেলেসাওরা।

আগের দিন সংবাদ সম্মেলনে দল গঠনের ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয়টি ব্যাখ্যা করলেন কোচ আনচেলত্তি।

“আমাদের অগ্রাধিকার হলো এমন নতুন প্রজন্মের ফুটবলারদের গড়ে তোলা, যারা অদূর ভবিষ্যতে- অর্থাৎ কোপা আমেরিকা ও বিশ্বকাপে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারবে। এটাই আমাদের মূল লক্ষ্য। এমনও হতে পারে যে, বর্তমানে ডাক পাওয়া ২৬ জনের মধ্যে হয়তো সেরা খেলোয়াড় নেই, কিন্তু আমাদের কিছু একটা করতেই হবে।

“যারা ভবিষ্যতের প্রতিনিধিত্ব করতে পারে, এমন তরুণ খেলোয়াড়দের খুঁজে বের করতে হবে এবং তাদের ওপর নিবিড় দৃষ্টি রাখতে হবে। আগে এমন হতো যে, কোনো খেলোয়াড় নিয়মিত না খেললে তাকে দলে ডাকা হতো না। আর এখন, এমন কোনো খেলোয়াড়-যে হয়তো নিজের ক্লাবে নিয়মিত খেলছে না, কিন্তু জাতীয় দলের ভবিষ্যতের জন্য উপযুক্ত বলে মনে হলে তাকে দলে ডাকব।”

তরুণদের জন্য এটা দারুণ সুযোগ বলে মনে করেন ক্লাব ফুটবলে অনেক সাফল্য পাওয়া কোচ আনচেলত্তি।

“আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমার মনে হয়, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে খেলা প্রজন্মের অধ্যায় শেষ হয়ে গেছে। আগের প্রজন্মের এমন কিছু খেলোয়াড়, যাদের বয়স পরবর্তী বিশ্বকাপের সময় খেলার উপযুক্ত থাকবে, তাদের সঙ্গে নিয়ে আমাদের নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে। ১৭, ১৮ বা ১৯ বছর বয়সি নতুন ও তরুণ খেলোয়াড়দের জন্য এটা দারুণ সময়।”

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

ডিজিটাল কলোনিয়ালিজম: আত্মপরিচয়ের সংকট ও লিঙ্গভিত্তিক সংঘাত

রাড্ডাকাণ্ড: আট মাস না পেরোতেই বড় প্রশ্নের মুখে বিএনপি

রোহিঙ্গা প্রত্যাবাসন: অনুকম্পা নয়, সুযোগ কাজে লাগানোর সময় এখনই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ