“আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করেছে,” বলেন এসআরবি কর্মকর্তা নিফাজ রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ঢাকার শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠ থেকে আনুমানিক ২০টি ককটেল ও পেট্রোলবোমা উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করার তথ্য দিয়েছে এসআরবি।
সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসব বিস্ফোরক উদ্ধার হয় বলে জানিয়েছেন এসআরবি-২ এর সেকেন্ড-ইন-কমান্ড স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান।
তার তথ্যমতে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিফাজ রহমান বলেন, “আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো উদ্ধারের পর স্ক্যান করে নিষ্ক্রিয় করেছে। আনুমানিক ২০টি ছিল। সঠিক সংখ্যাটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।”
এর আগে ১৭টি বিস্ফোরণ পাওয়ার কথা বলেন এসআরবি-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান।
তিনি বলেন, “পুরনো বাণিজ্য মেলার মূল রাস্তার পাশে ককটেল এবং পেট্রোল বোমা রয়েছে বলে খবর আসে। সেখানে অভিযান চালিয়ে ১৫টি ককটেল ও ২টি পেট্রোল বোমা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।”
এগুলো কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, সে বিষয়ে অনুসন্ধান শুরু হওয়ার কথা বলেন নায়মুল হাসান।
মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না
ডিজিটাল কলোনিয়ালিজম: আত্মপরিচয়ের সংকট ও লিঙ্গভিত্তিক সংঘাত
রাড্ডাকাণ্ড: আট মাস না পেরোতেই বড় প্রশ্নের মুখে বিএনপি
রোহিঙ্গা প্রত্যাবাসন: অনুকম্পা নয়, সুযোগ কাজে লাগানোর সময় এখনই