1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত

সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আসিয়ান কাপে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল টমাস ডুলির দল।

টানা দু্ই ম্যাচে হারল বাংলাদেশ। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ছয় মাস পর এবার আসিয়ান কাপে ফের মুখোমুখি হলো দল দুটি। ম্যাচের স্কোরলাইন, ফল, গোলদাতায় কোনো বদল হলো না। সেই হ্যারিস স্টুয়ার্টের গোলেই সিঙ্গাপুরের বিপক্ষে আবার হারল বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার জাকার্তায় সোমবার প্রিমিয়ার ডিভিশনে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার গোলটি করেন হ্যারিস।

গত মার্চে এশিয়ান কাপের বাছাইয়েও সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। কালাং স্টেডিয়ামের সেই ম্যাচে একই ব্যবধানে হারে তারা। সেদিনও সিঙ্গাপুরের জয়সূচক গোলদাতা ছিলেন হ্যারিস।

আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করা বাংলাদেশ এদিন বেশ উজ্জীবিত ফুটবল খেলে। মাঝমাঠে শোমিত সোম, শেখ মোরসালিন, হামজা চৌধুরীরা ছিলেন সতর্ক, যদিও আক্রমণগুলো প্রতিপক্ষ গোলকিপারকে দুর্ভাবনায় ফেলার জন্য যথেষ্ট ধারাল হচ্ছিল না।

সপ্তদশ মিনিটে পাল্টা আক্রমণে উঠে ভালো সুযোগ তৈরি করে সিঙ্গাপুর। বাম দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে ইলহান ফান্দির শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন মেহেদী হাসান শ্রাবণ।

৩০তম মিনিটে কুলিং ব্রেকের পর সিঙ্গাপুর চাপ বাড়াতে থাকে। ৩২তম মিনিটে হ্যারিসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জিদান ইউসুফ। ফ্রি কিক থেকে জ্যাকব উইলিয়ামের হেড ঠেকিয়ে দেন শ্রাবণ।

এর তিন মিনিট পরই এগিয়ে যায় সিঙ্গাপুর। নুর আদম আব্দুল্লাহর ক্রসে হেডে শ্রাবণকে পরাস্ত করেন হ্যারিস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই শাহ শাহিরানের দুরপাল্লার শট কর্নার করেন দেন শ্রাবণ। ৫৮তম মিনিটে মোরসালিনের বদলি নামেন মিনহাজুল করিম স্বাধীন।

এর ছয় মিনিট পর সমতায় ফেরার প্রথম ভালো সুযোগ পায় বাংলাদেশ। ডান দিক থেকে সাদ উদ্দিনের ক্রসে শোমিতের হেড চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। হতাশা প্রকাশ করতে দেখা যায় কানাডা প্রবাসী এই মিডফিল্ডারকে।

৭০তম মিনিটে শোমিত ও শুকি ইতোফুসাকে তুলে ফাহামিদুল ও সোহেল রানাকে নামান বাংলাদেশ কোচ। এরপর ফাহামিদুলের ক্রসে রাকিব হোসেনের হেড লক্ষ্যভ্রষ্ট হলে ম্যাচে ফেরা হয়নি বাংলাদেশের।

নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

ডিজিটাল কলোনিয়ালিজম: আত্মপরিচয়ের সংকট ও লিঙ্গভিত্তিক সংঘাত

রাড্ডাকাণ্ড: আট মাস না পেরোতেই বড় প্রশ্নের মুখে বিএনপি

রোহিঙ্গা প্রত্যাবাসন: অনুকম্পা নয়, সুযোগ কাজে লাগানোর সময় এখনই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ