1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত

চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক প্রতিবাদ সমাবেশে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়। যাঁরা শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তাঁরা কখনোই চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত হবেন না। এসব বিষয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও সরকারকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। সরকারকে সফল হওয়ার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, গণতন্ত্র ও উন্নয়নের বিরুদ্ধে থাকা অপশক্তিগুলো নানান ষড়যন্ত্র শুরু করেছে।

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘আমরা কারও কাছে হাত পাতি না। আমরা পরিশ্রমী মানুষ। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন প্রয়াসকে যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।’

এ সরকার সফল না বিফল—তা নির্ধারণ করার সময় হয়নি—মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘এখনো মাত্র ১০ ভাগের এক ভাগ সময় পার হয়েছে মাত্র। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া বলেছিলেন—আমি একজন শ্রমিক এবং এ জন্য আমি গর্ব বোধ করি। বিএনপি বরাবর গণতন্ত্র পুনরুদ্ধারকারী জনগণের পক্ষের দল। নেতা-কর্মীরা জেল খেটেছেন। মনে রাখতে হবে, গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির জন্য ১৯৭১ সালে মানুষ রক্ত দিয়েছে। এরপরও ১৭ বছর আমাদের লড়াইয়ের ময়দানে থাকতে হয়েছে। চব্বিশে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন শ্রমজীবী মানুষ। আল্লাহর ওয়াস্তে এমন কিছু করবেন না, যেন আমাদের কমন প্রতিদ্বন্দ্বীরা সুযোগ পায়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ