1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক পায়রা বন্দ‌রের জন‌্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে টাগবোট ‘টিয়াখালী-৪’ | Boishakhi Online যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র নেপালি ভাষায় প্রথম নাটক নির্দেশনা দিলেন মামুনুর রশীদ এশিয়ান গেমস শেষ শান্তর বাংলাদেশ-পাকিস্তানে আরও এক মাস এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের নতুন সংগঠন ‘ইউএসডিএন’র যাত্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটি নির্দলীয় সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নাগরিক সম্পৃক্ততা এবং জননীতি বিষয়ক সমর্থনের মাধ্যমে বাংলাদেশ তথা এশিয়ান-আমেরিকান সম্প্রদায়কে শক্তিশালী করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন সংগঠন ‘ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্ক’ (ইউএসডিএন)।

শনিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সমাবেশের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

সমাবেশে বক্তারা বলেন, “আমেরিকান স্বপ্ন পূরণে মূলধারার রাজনীতি ও নীতি-নির্ধারণে জোরালো সম্পৃক্ততার বিকল্প নেই। ২০০৮ সালে বস্টনে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে তৎকালীন সেনেটর বারাক ওবামার ভাষণ শোনার পর থেকেই এমন একটি সংগঠনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল।”

নবগঠিত সংস্থাটির কো-ফাউন্ডার ও প্রেসিডেন্ট রাদওয়ান চৌধুরী জানান, ২০০৮ সালে শিক্ষার্থী ও ডেমোক্রেটিক পার্টির তরুণ সমর্থক হিসেবে ওবামার বক্তব্যে তিনি উদ্বুদ্ধ হন এবং মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়ার তাগিদ অনুভব করেন।

ম্যারিল্যান্ডের মন্টগোমারি কাউন্টির বাসিন্দা রাদওয়ান চৌধুরী বলেন, “বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশের অভিবাসীরা বহুজাতিক এই দেশে দীর্ঘদিন ধরে বসবাস করলেও এখনও নিজ নিজ দেশের রাজনৈতিক ভাবধারা আঁকড়ে রয়েছেন। তবে এটি ভাগ্য গড়ার দেশ; তাই ঐক্যবদ্ধ হয়ে মার্কিন রাজনীতিতে সক্রিয় হতে হবে। আমরা নেতৃত্ব বিকাশ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে একটি প্লাটফর্ম তৈরি করেছি, যা স্থানীয় কণ্ঠস্বরকে তুলে ধরতে এবং প্রতিনিধিত্ব বাড়াতে কাজ করবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক পরামর্শ সংস্থা ‘হিন্টন স্ট্র্যাটেজিক পার্টনার্স’-এর প্রতিষ্ঠাতা সাবিন এম হিন্টন। ঢাকায় মার্কিন দূতাবাসে আড়াই বছর রাজনৈতিক কর্মকর্তা হিসেবে দায়িত্বপালনকারী এই সাবেক কূটনীতিক তার বক্তব্যে বাংলাদেশ, এর ভাষা ও সংস্কৃতির প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন এবং নতুন এই সংগঠনকে সহায়তার আশ্বাস দেন।

তিনি উল্লেখ করেন, পেশাগত জীবনে বিভিন্ন দেশে নির্বাচন ও শাসনব্যবস্থা পর্যবেক্ষণে নানা অভিজ্ঞতা অর্জনের পর তিনি বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে আসছেন।

সংগঠনের কো-ফাউন্ডার এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ গালিব রহমান বলেন, “মার্কিন রাজনীতি ও প্রশাসনে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানো, কমিউনিটির কল্যাণে কাজ করা এবং প্রতিভাবানদের সুসংগঠিত করে সামনে এগিয়ে চলার পথপ্রদর্শক হিসেবে কাজ করবে ইউএসডিএন।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটি নির্দলীয় সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে এশিয়ান-আমেরিকান ও বাংলাদেশি-আমেরিকানদের নেতৃত্বের প্রতিনিধিত্ব উৎসাহিত করবে। সামাজিক অংশীদারত্ব ও শিক্ষামূলক উদ্যোগের মাধ্যমে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি গড়াই এর উদ্দেশ্য।

সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করেন ‘গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স’-এর প্রতিষ্ঠাতা-প্রধান মোহাম্মদ সালেহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক মো. সোহেল হোসেন, নাফিজা সাঈদা, রাফাত রহমান এবং তাসমিত আফিয়াত আর্নি।

এছাড়া ‘গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স’-এর প্রেসিডেন্ট ও কার্যনির্বাহী কাজী এম আহমেদ, ‘এনভায়রনমেন্টাল প্রটেকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালট্যান্টস’-এর কার্যনির্বাহী মো. সোলায়মান আকতার এবং আবাসন ব্যবসায়ী জাকির এইচ চৌধুরী উপস্থিত ছিলেন।

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

ডিজিটাল কলোনিয়ালিজম: আত্মপরিচয়ের সংকট ও লিঙ্গভিত্তিক সংঘাত

রাড্ডাকাণ্ড: আট মাস না পেরোতেই বড় প্রশ্নের মুখে বিএনপি

রোহিঙ্গা প্রত্যাবাসন: অনুকম্পা নয়, সুযোগ কাজে লাগানোর সময় এখনই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ