1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মেডিকেলে চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬ রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার বিএনপি নেত্রীর, ফতুল্লায় তোলপাড় অস্ত্র নিয়ে মারামারির ঘটনায় বিএনপি নেতাকে শোকজ চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ খেলার মাঠে অসুস্থ হয়ে আশরাফুলের মৃত্যু মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলার উৎসব জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা-উদ্ভাবনে গুরুত্বারোপ চিফ হুইপের ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, যে অর্জন বাংলাদেশের

মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলার উৎসব

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

রাজধানীর যানজট, দূষণ এবং খেলার মাঠের তীব্র সংকটের মধ্যে শিশুদের জন্য কম ব্যস্ত সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রেখে উন্মুক্ত বিনোদনের সুযোগ তৈরি করা হয়েছে।

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদী হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়।

ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং মোহাম্মদী হাউজিং সোসাইটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে শিশুদের জন্য বিস্কুট দৌড়, সুঁই-সুতো দৌড় এবং মার্বেল দৌড়সহ নানা ঐতিহ্যবাহী দেশীয় ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় বিশেষ কুইজ প্রতিযোগিতা। শিশুদের প্রকৃতি ও জীববৈচিত্র্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পুরো অনুষ্ঠানস্থল সাজানো হয় দেশীয় পাখি ও বৃক্ষের স্থিরচিত্রে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকেরা জানান, ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের তাগিদ থেকে বর্তমানে বিশ্বের প্রায় চার হাজার শহরে দিবসটি নিয়মিত পালিত হচ্ছে। ১৯৭০-এর দশকের জ্বালানি সংকটের সময় এই উদ্যোগের সূচনা হলেও ১৯৯০-এর দশকে তা বৈশ্বিক রূপ লাভ করে। বাংলাদেশে ২০০৬ সাল থেকে নাগরিক সংগঠনের উদ্যোগে এবং ২০১৬ সাল থেকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সমন্বয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি উদযাপিত হয়ে আসছে। এর মাধ্যমে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের পক্ষে জনসচেতনতা তৈরি করা হচ্ছে।অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, ২০২৬ সালের বিশ্ব গাড়িমুক্ত দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কম গাড়ি, বাসযোগ্য নগরী’।

যানবাহনের তীব্র চাপের কারণে শিশুদের উন্মুক্ত খেলাধুলার সুযোগ সীমিত হয়ে পড়েছে উল্লেখ করে তারা বলেন, নির্দিষ্ট সময়ে অভ্যন্তরীণ সড়কগুলো উন্মুক্ত রাখা হলে শিশুরা নিরাপদ সামাজিকীকরণের পরিবেশ পায়। এলাকাবাসী, সিটি করপোরেশন ও প্রশাসনের যৌথ পদক্ষেপে এমন উদ্যোগ শহরকে বসবাসযোগ্য করতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুল, বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল, মোহাম্মদী হাউজিং সোসাইটি, মোহাম্মদী ইয়ুথ ক্লাব, কারফ্রি সিটিজ অ্যালায়েন্স বাংলাদেশ, আন্তর্জাতিক কারফ্রি সিটিজ অ্যালায়েন্স, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়, ইনস্টিটিউট অব ওয়েলবিইং এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রতিনিধিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ