1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মেডিকেলে চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬ রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার বিএনপি নেত্রীর, ফতুল্লায় তোলপাড় অস্ত্র নিয়ে মারামারির ঘটনায় বিএনপি নেতাকে শোকজ চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ খেলার মাঠে অসুস্থ হয়ে আশরাফুলের মৃত্যু মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলার উৎসব জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা-উদ্ভাবনে গুরুত্বারোপ চিফ হুইপের ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, যে অর্জন বাংলাদেশের

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১২ হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যাঁদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ১৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, বাগেরহাটে ৩ জন, যশোরে ২ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।

এ পর্যন্ত ১০ হাজার ৮১৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪১ জন। এ ছাড়া এই সময়ে ২৯৯ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে খুলনা জেলায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন। খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জনসহ মোট ২২৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া বাগেরহাটে ১১ জন, সাতক্ষীরা জেলায় ১০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, নড়াইলে ১২ জন, কুষ্টিয়ায় ৪ জন, চুয়াডাঙ্গায় ২ জন এবং মেহেরপুরে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, বছরের শুরু থেকে খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে এক হাজারের বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ