1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মেডিকেলে চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬ রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার বিএনপি নেত্রীর, ফতুল্লায় তোলপাড় অস্ত্র নিয়ে মারামারির ঘটনায় বিএনপি নেতাকে শোকজ চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ খেলার মাঠে অসুস্থ হয়ে আশরাফুলের মৃত্যু মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলার উৎসব জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা-উদ্ভাবনে গুরুত্বারোপ চিফ হুইপের ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, যে অর্জন বাংলাদেশের

রাজশাহী মেডিকেলে চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর এলাকায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ডেঙ্গু আক্রান্ত হয়ে সেপ্টেম্বরের ২৫ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৩ জন।

শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শেখ শামীম আহমেদ বলেন, ডেঙ্গুতে মৃত ১৩ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর চারজন, কুষ্টিয়ার দুইজন এবং পাবনা ও নাটোরের একজন করে রয়েছেন।

মৃতদের মধ্যে ১১ জন প্রাপ্তবয়স্ক ও দুইজন শিশু; যাদের মধ্যে পুরুষ নয়জন এবং নারী চারজন বলে জানান তিনি।

মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারিতে দুইজন, জুনে একজন, অগাস্টে দুইজন এবং সেপ্টেম্বরেই সর্বোচ্চ আটজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। অর্থাৎ মোট মৃত্যুর ৬১ শতাংশের বেশি ঘটেছে সেপ্টেম্বরে।

শেখ শামীম আহমেদ বলেন, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বিপরীতে ১৬ জন রোগী চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৯ জনে।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

শনিবার সকালে পবা উপজেলার কাটাখালী পৌরসভা এলাকায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই গুরুত্বপূর্ণ। জমে থাকা পানি অপসারণ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

শেষে জেলা প্রশাসকের নেতৃত্বে সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত, পানি অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

পাকিস্তানিদের আত্মসমর্পণ কী ফোয়ারার পানিতে ধুয়ে যাবে?

মরিয়মের মৃত্যু ও জনতার আদালত নিয়ে ক্রমবর্ধমান ঝুঁকি

বাপি শাহরিয়ারের স্মৃতি, মেহেদীর মৃত্যু এবং ‘আলালের ঘরের দুলাল’

‘ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটান নিরুপায় জাতিসংঘ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ