স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (Pure Gold) ও রুপার দাম কমে যাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (BAJUS – Bangladesh Jewellers Association) দেশে নতুন মূল্য নির্ধারণ করেছে। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) সকালে ঘোষিত এই সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে (Gold and Silver Price Reduced in Bangladesh)।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম (22 Karat Gold Price in Bangladesh) ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা করা হয়েছে। পাশাপাশি ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম (Silver Price Today BD) ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।