1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
হাট-বাজারে সৌরবিদ্যুৎ চালুর নির্দেশ ছুটির মধ্যেই শনিবার খোলা থাকবে যেসব ব্যাংক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে চাকরির সুযোগ হাঁটুর চোটে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপ্পে এবার দুর্গাপূজায় ভারতে যাচ্ছে না পদ্মার ইলিশ, বন্ধ থাকবে ভারতীয় ইলিশের আমদানিও পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস | Boishakhi Online রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইকার ভিয়েরার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকের ফাঁকে বিকেলে দুই দেশের মন্ত্রী এ বৈঠকে মিলিত হন।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় বাংলাদেশ-ব্রাজিল সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বের ওপরও জোর দেন দুই মন্ত্রী। পাশাপাশি নতুন ও উদীয়মান বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন তারা।

এ ছাড়া বাংলাদেশ ও ব্রাজিলের জনগণের মধ্যে যোগাযোগ এবং দুই দেশের প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও মতবিনিময় করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইকার ভিয়েরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ সব তথ্য জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ