২০২৭ সালের পবিত্র হজ যাত্রীদের সুবিধার্থে ব্যাংকিং লেনদেনে আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর ) সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা থাকবে (Hajj Registration Bank Open Notice)। পবিত্র হজ নিবন্ধনের ফি ও অর্থ জমার সময়সীমা সুগম করতে সপ্তাহের নিয়মিত ছুটির দিন শুক্রবার এবং শনিবারও নির্ধারিত ব্যাংকসমূহের সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া দিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank Notice)।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ চিঠির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে হজ গমনেচ্ছুক ব্যক্তিরা কোনো ঝামেলা ছাড়াই নির্ধারিত সময়ে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন।