1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

৩০ সেপ্টেম্বর পর্যন্ত চিটাগাং চেম্বারে চলবে সদস্যপদ নবায়ন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

চট্টগ্রামের শীর্ষ বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য নবায়ন কার্যক্রম চলছে। সদস্যপদ নবায়ন কার্যক্রম চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। গত গত ১ জুলাই থেকে ২০২৬-২৭ বর্ষের চেম্বারের সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়।

চেম্বারের সচিব গোলাম মোস্তফা কামাল প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এরইমধ্যে যেসব প্রতিষ্ঠান সদস্যপদ নবায়ন কার্যক্রম সম্পন্ন করেনি তাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নবায়ন করার অনুরোধ জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদস্যপদ নবায়নের জন্য নির্ধারিত ফি’র সাথে গত বছরের চেম্বার সার্টিফিকেট, হালনাগাদ ট্রেড লাইসেন্স, ২০২৫-২৬ করবর্ষের আয়কর সনদ বা রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকার পত্র ও ভ্যাট/বিন (VAT/BIN) রেজিস্ট্রেশন কপি দাখিল করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যে সব সদস্য প্রতিষ্ঠান নবায়ন সম্পন্ন করবে না চেম্বারের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ