1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শনিবারও কি খোলা থাকবে ব্যাংক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

আগামী ২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে নির্ধারিত লেনদেনের সময়সীমা শেষ হওয়ার পরও যদি কোনো হজ গ্রাহক ব্যাংকে উপস্থিত থাকেন, তবে তাদের অর্থ জমা নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

শুক্রবার এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ চিঠির পরিপ্রেক্ষিতে হজ গমনেচ্ছু ব্যক্তিদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, হজের অর্থ গ্রহণকারী সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নির্ধারিত শাখাগুলো শনিবার স্বাভাবিক সময়সূচি অনুসরণ করেই খোলা থাকবে এবং কার্যক্রম পরিচালনা করবে।

গ্রাহকসেবা নিশ্চিত করতে সময়সীমা বাড়ানোর সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকিং লেনদেনের নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও যতক্ষণ পর্যন্ত হজের অর্থ জমা দিতে আগ্রহী গ্রাহকরা ব্যাংকের কাউন্টারে উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তাদের অর্থ গ্রহণ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ