1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন; মনোনয়নপত্র জমা ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের গুলি, লাগল পরিচ্ছন্নকর্মীর গায়ে আল্লাহর রহমত বিএনপির ব্যাগেজ আর বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা এশিয়ান গেমস আর্চারিতে রামকৃষ্ণ, রাকিব ও বন্যার ক্যারিয়ার সেরা স্কোর নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ এশিয়ান গেমস ক্রিকেটে লিটন-শান্তদের খেলা কবে? ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের মনোনয়ন জমা ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল ব্যাংককে অতিভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা

চ্যাম্পিয়ন ইউরোপিয়ান ইউনিভার্সিটি রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কাছে ২৭ রানে হেরে রানার্স আপ হয় তারা। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে দলটি। অধিনায়ক নিলয় মাত্র ১০ বলে ৪০ রান করেন। মাহফুজ ১৭ বলে ৩৬, ফাহাদ ১০ বলে ৩৬ এবং সাকের করেন ২৮ রান। বাংলাদেশ ইউনিভার্সিটির হয়ে বোলিংয়ে রানা ১০ রান দিয়ে ২টি এবং সালাম ২৪ রান দিয়ে ১টি উইকেট নেন। ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ ইউনিভার্সিটি। দলের দুই ওপেনার মহব্বত ও জহিরুল দ্রুত ফিরে যান। মহব্বত ১ বল খেলে কোনো রান না করেই আউট হন। জহিরুল করেন ১০ বলে ১০ রান। এরপর রানা ও মিনহাজুল দলের হাল ধরার চেষ্টা করেন। তবে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জুটি গড়তে পারেননি তারা। শেষদিকে শাহপরান ও মিনহাজুলের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নির্ধারিত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩১ রানেই থামে বাংলাদেশ ইউনিভার্সিটির ইনিংস। দলের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন শাহপরান। মাত্র ৯ বলে ৪৩ রান করে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হন। মিনহাজুল ৭ বলে ৪০ এবং রানা ২১ বলে ৩২ রান করেন। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের হয়ে হাফিজ ২২ রান দিয়ে এবং আশরাফুল ১২ রান দিয়ে ১টি করে উইকেট নেন। ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন তারকা আতাহার আলী খান, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটের প্রতিষ্ঠান ‘থ্রি ক্রিকস’ বরাবরের মতো এবারও আয়োজন করে বিশ্ববিদ্যালয়ভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্টের। এবারের আসরে অংশ নেয় ৩২টি বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটির মিনহাজুল। ২১০ রান করে তিনি হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। পাশাপাশি ৩১টি ছক্কা মেরে টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছেন তিনি। অন্যদিকে বাংলাদেশ ইউনিভার্সিটির সোহেল রানা টুর্নামেন্টে সর্বোচ্চ ১১টি বাউন্ডারি মেরে অর্জন করেছেন সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানোর স্বীকৃতি। উল্লেখ্য, ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর আগের সাত আসরের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল তিনবার চ্যাম্পিয়ন এবং দুইবার রানার্স আপ হয়েছে। এবারের রানার্স আপ হওয়ার মধ্য দিয়ে দেশের অন্যতম সফল বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল হিসেবে নিজেদের অবস্থান আরও একবার তুলে ধরেছে বাংলাদেশ ইউনিভার্সিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ