1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন; মনোনয়নপত্র জমা ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের গুলি, লাগল পরিচ্ছন্নকর্মীর গায়ে আল্লাহর রহমত বিএনপির ব্যাগেজ আর বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা এশিয়ান গেমস আর্চারিতে রামকৃষ্ণ, রাকিব ও বন্যার ক্যারিয়ার সেরা স্কোর নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ এশিয়ান গেমস ক্রিকেটে লিটন-শান্তদের খেলা কবে? ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের মনোনয়ন জমা ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল ব্যাংককে অতিভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা

৬ অক্টোবর হতে চলছে ফুটবল ইতিহাসের স্মরণীয় একটি দিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

: আগামী ৬ অক্টোবর হতে চলছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের স্মরণীয় একটি দিন। কেননা, সেদিন আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এই ম্যাচে আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া থাকা বিশেষ স্মারক জার্সি গায়ে মাঠে নামবেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

বেনিনের বিপক্ষে বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে। শেষবারের জন্য মাঠে নামবেন গত ৩১ আগস্ট আন্তর্জাতিক অবসর নেওয়া মেসি।

মেসির বিদায়ী ম্যাচটি যে অন্য সব ম্যাচের চেয়ে আলাদা, তার ইঙ্গিত মিলেছে জার্সিতেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নতুন জার্সিটির প্রথম ঝলক দেখিয়েছেন মেসি। পুরোনো জার্সির জায়গায় নতুনটি তুলে রাখার ভিডিওর সঙ্গে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।’ এরপর জার্সিটির বিস্তারিত নকশা প্রকাশ করেছে অ্যাডিডাস।

আর্জেন্টিনার চিরচেনা আকাশি ও সাদা রং থাকছে ঠিকই, তবে বিদায়ী জার্সিতে যোগ হয়েছে সোনালি আবহ। কলার ও হাতায় সোনালি নকশার পাশাপাশি পেছনে সোনালি অক্ষরে লেখা থাকবে মেসির নাম ও তার বিখ্যাত ১০ নম্বর।

জার্সির আরেকটি বিশেষ আকর্ষণ ‘সান অব মে’- আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক। মেসির নাম ও ১০ নম্বরকে ঘিরে সূর্যের রশ্মির নকশা রাখা হয়েছে। সব মিলিয়ে জার্সিটিকে শুধু ম্যাচের পোশাক নয়, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মারক হিসেবেই সাজানো হয়েছে।

মেসিকে শেষবার আর্জেন্টিনার জার্সিতে দেখতে সমর্থকদের আগ্রহের চিত্রও স্পষ্ট হয়েছে টিকিট বিক্রিতে। ২৪ সেপ্টেম্বর বিক্রি শুরুর পর দুই ঘণ্টারও কম সময়ে মনুমেন্তাল স্টেডিয়ামের সব টিকিট শেষ হয়ে যায় বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ