1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরি: ঢাকা থেকে যুবক গ্রেফতার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন; মনোনয়নপত্র জমা ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের গুলি, লাগল পরিচ্ছন্নকর্মীর গায়ে আল্লাহর রহমত বিএনপির ব্যাগেজ আর বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা এশিয়ান গেমস আর্চারিতে রামকৃষ্ণ, রাকিব ও বন্যার ক্যারিয়ার সেরা স্কোর নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ এশিয়ান গেমস ক্রিকেটে লিটন-শান্তদের খেলা কবে?

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন; মনোনয়নপত্র জমা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমর্থিত ও জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমাদানের সময় জামায়াতের ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি আলমগীর হোসাইন, সহকারী সেক্রেটারি কফিলউদ্দিন আহমেদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্য সচিব খলিলুর রহমান, খেলাফত মজলিসের জেলা দায়িত্বশীল মাওলানা রফিকুল ইসলাম, জাগপার জেলা সভাপতি জালাল হোসাইন এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি আনিস আহমেদসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মনোনয়নপত্র দাখিল উপলক্ষে ঠাকুরগাঁও জেলা জামায়াতের উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। সভায় জেলা জামায়াত, ছাত্রশিবির এবং ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ