1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন; মনোনয়নপত্র জমা ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের গুলি, লাগল পরিচ্ছন্নকর্মীর গায়ে আল্লাহর রহমত বিএনপির ব্যাগেজ আর বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা এশিয়ান গেমস আর্চারিতে রামকৃষ্ণ, রাকিব ও বন্যার ক্যারিয়ার সেরা স্কোর নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ এশিয়ান গেমস ক্রিকেটে লিটন-শান্তদের খেলা কবে? ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের মনোনয়ন জমা ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল ব্যাংককে অতিভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা

ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, আড়াইহাজারে জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অস্বাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফি-জুর রহমান ইমন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল মিয়া ও জনস্বাস্থ্য কর্মকর্তা আয়শা আক্তার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু ও আড়াই হাজার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোস্তফা কামাল প্রমুখ।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, এ জন্য সবার সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এর আগে বিভিন্ন দফতরের প্রধানদের সাথে মতবিনিময় সবাই অংশ নেন জেলা প্রশাসক রায়হান কবির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ