1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক ৮ম বারের মতো মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালের মাঝামাঝি: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে সহকারী শিক্ষক: সুনামগঞ্জে নিয়োগপত্র বঞ্চিতদের বিক্ষোভ শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরি: ঢাকা থেকে যুবক গ্রেফতার

চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরি: ঢাকা থেকে যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরির ঘটনায় তদন্তে পাওয়া এক আসামিকে রাজধানীর ডেমরা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।

গ্রেফতার ব্যক্তির নাম মো. রাশেদুল হাসান (৪০)। তিনি পটুয়াখালীর বাউফল থানার নুরাইনপুর বন্দর এলাকার মো. আবু জাফরের ছেলে।

এসআরবি-১০ এর সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাজধানীর ডেমরা থানাধীন মুসলিম নগর এলাকায় অভিযান চালিয়ে রাশেদুল হাসানকে গ্রেফতার করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে এসআরবির এই কর্মকর্তা বলেন, গত ১৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে দুই অজ্ঞাত ব্যক্তি চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা ৪র্থ আদালতে গিয়ে নিজেদের হাইকোর্ট বিভাগের পিএ পরিচয় দেন। তারা একটি মামলার রায় সংক্রান্ত তথ্য জানতে চান এবং সংশ্লিষ্ট মামলার নথি খোঁজ করেন।

একপর্যায়ে তারা আদালতের স্টেনোগ্রাফার মো. আলী হোসেনের কক্ষে গিয়ে মামলার নথিটি দেখতে চান। স্টেনোগ্রাফার নথিটি বের করে দেখানোর পর প্রাকৃতিক প্রয়োজনে কক্ষের বাইরে যান। এ সময় ওই দুই ব্যক্তি মামলার নথিটি চুরি করে নিয়ে যান।

পরে স্টেনোগ্রাফার নথিটি খুঁজে না পেয়ে বিষয়টি আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এসআরবির সহকারী পুলিশ সুপার তপন সরকার আরও বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। পরে আসামিকে গ্রেফতারের জন্য এসআরবি-১০-এর কাছে অধিযাচনপত্র পাঠানো হয়। এর ভিত্তিতে ঢাকায় গোয়েন্দা নজরদারি বাড়িয়ে বিশেষ অভিযান চালায় এসআরবি-১০।

অভিযানে রাশেদুল হাসানকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ