1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইমানের দশম শাখা: আল্লাহর প্রতি ভালোবাসা ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ইউজিসি সদস্য মামুন বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগবঞ্চিত, রংপুর শিক্ষা অফিসে প্রার্থীদের অবস্থান রাড্ডা ভাঙচুরে বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি এমপি মিষ্টির জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোর নিহত ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক

এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

বাংলাদেশে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতে অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওইইবি (OeEB)-এর সঙ্গে সম্প্রতি ২০ মিলিয়ন ইউরোর টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক।

চুক্তির আওতায় প্রাপ্ত অর্থ যোগ্য এমএসএমই উদ্যোক্তাদের মাঝে ঋণ হিসেবে বিতরণ করা হবে। এর মাধ্যমে ব্যবসার প্রবৃদ্ধি, সম্প্রসারণ, বিনিয়োগ ও চলতি মূলধনের প্রয়োজন মেটাতে উদ্যোক্তারা অর্থায়নের সুযোগ পাবেন। এই ঋণসুবিধা কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখা এমএসএমই খাতের অর্থায়ন সক্ষমতা আরও জোরদার করবে।

এ অর্থায়ন সুবিধা বাংলাদেশে এমএসএমই খাতে অর্থায়নের সুযোগ বাড়ানো এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে ওইইবি ও প্রাইম ব্যাংকের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। অস্ট্রিয়ার ডেভেলপমেন্ট ব্যাংক হিসেবে ওইইবি উন্নয়নশীল দেশ ও উদীয়মান বাজারগুলোতে টেকসই ও ইতিবাচক প্রভাব সৃষ্টিকারী বিনিয়োগে সহায়তা করে।

প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরে বিভিন্ন আকারের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রচলিত ও ইসলামি ব্যাংকিংয়ের আওতায় বিভিন্ন ধরনের অর্থায়ন সুবিধা দিয়ে আসছে। এমএসএমই খাতে দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দেশের বেসরকারি খাতের টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখাকে ব্যাংকটি গুরুত্ব দিয়ে আসছে।

নতুন এই ঋণসুবিধা এমএসএমই খাতের পরিবর্তনশীল অর্থায়ন চাহিদা পূরণে প্রাইম ব্যাংকের সক্ষমতা আরও বাড়াবে এবং বাংলাদেশের বেসরকারি খাতের টেকসই উন্নয়নে অবদান রাখবে।

ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মুহাইমিন এবং ওইইবির সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার ইলকা ভোগেল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ