1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন; মনোনয়নপত্র জমা ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের গুলি, লাগল পরিচ্ছন্নকর্মীর গায়ে আল্লাহর রহমত বিএনপির ব্যাগেজ আর বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা এশিয়ান গেমস আর্চারিতে রামকৃষ্ণ, রাকিব ও বন্যার ক্যারিয়ার সেরা স্কোর নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ এশিয়ান গেমস ক্রিকেটে লিটন-শান্তদের খেলা কবে? ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের মনোনয়ন জমা ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল ব্যাংককে অতিভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা

বিশ্বকাপ জিতেই শেষটা রাঙাতে চান কোহলি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

ভারতকে তৃতীয় ওয়ানডে বিশ্বকাপ জেতাতে সবকিছু করতে প্রস্তুত দলটির ব্যাটিং গ্রেট।

অনুশীলনে ভিরাট কোহলি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বয়স ৩৮ ছুঁইছুঁই। আগামী ওয়ানডে বিশ্বকাপে ভিরাট কোহলির বয়স বেড়ে যাবে আরও বছরখানেক। আফ্রিকায় অনুষ্ঠেয় আসরটি যে তার শেষ বিশ্বকাপ, তা নিজেই নিশ্চিত করেছেন ভারতের ব্যাটিং গ্রেট। সর্বস্ব উজাড় করে দিয়ে শিরোপা জিতে শেষটা রাঙাতে চান তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতিও শিরোপা জিতে টানেন কোহলি। ২০২৪ সালে বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণকে বিদায় বলে দেন তিনি। পরের বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এখন কেবল দেশের হয়ে ওয়ানডে খেলছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

ভারতের হয়ে এখন পর্যন্ত চারটি ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন কোহলি। যার মধ্যে দুটিতে খেলেছেন ফাইনাল- ২০১১ ও ২০২৩ সালে। ওই দুই আসরই হয়েছিল ভারতে। ২০১১ সালে শিরোপা জিতলেও, ২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হৃদয়বিদারক হারের তেতো স্বাদ পান কোহলি।

২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসর। আফ্রিকান কন্ডিশনে খেলা যে চ্যালেঞ্জিং ভালো করেই জানেন কোহলি। তবে নিজেকে সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত মনে করছেন তিনি।

জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে নিজের শেষ বিশ্বকাপে সবটা নিংড়ে দেওয়ার প্রত্যয় কোহলির।

“এবারের বিশ্বকাপটি হবে বিদেশের মাটিতে। এটা শরীর ও মনের ওপর অনেক প্রভাব ফেলে। এটাই ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ। আর এটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। নিজের সবটুকু উজাড় করে দিতে চাই।”

ওয়ানডে বিশ্বকাপের লড়াইয়ের তীব্রতাকে অন্য যেকোনো কিছুর চেয়ে আলাদা মনে করেন কোহলি।

“৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি। কারণ, এখানে টি-টোয়েন্টির মতো তীব্রতায় ১০টি ম্যাচ খেলতে হয়। কিন্তু এক দিনে খেলতে হয় আড়াইটি টি-টোয়েন্টি। আর বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ১০টি ম্যাচ ধরে এই তীব্রতা ধরে রাখা সত্যিই অনেক বড় ব্যাপার।”

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ৩৭ ইনিংসে এক হাজার ৭৯৫ রান করেছেন কোহলি, ব্যাটিং গড় ৫৯.৮৩। বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি ও ১২টি ফিফটি করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংস ১১৭ রানের। স্ট্রাইক রেট ৮৮.২০।

এক দশকেরও বেশি সময় ধরে ভারতের ওয়ানডে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন কোহলি বলেন, দলকে তৃতীয় বিশ্বকাপ জেতাতে সবকিছু করতে প্রস্তুত তিনি।

“অবশ্যই, বিশ্বকাপ জেতাই মূল লক্ষ্য। এর জন্য যা কিছু প্রয়োজন, আমি সবকিছু করতে পুরোপুরি প্রস্তুত।”

ওয়ানডেতে ৩০২ ইনিংসে কোহলির রান ১৪ হাজার ৯৪১, ব্যাটিং গড় ৫৮.৫৯, স্ট্রাইক রেট ৯৩.৯৫। এই সংস্করণে তার চেয়ে বেশি রান আছে কেবল একজনের, ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সাচিন টেন্ডুলকারের (১৮ হাজার ৪২৬)।

কোহলির ৫৪ ওয়ানডে সেঞ্চুরি এই সংস্করণে সর্বোচ্চ। ৫০টি সেঞ্চুরিও নেই আর কারো। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯টি টেন্ডুলকারের। সঙ্গে ৭৯টি ফিফটিও করেছেন কোহলি। এই সংস্করণে তার সর্বোচ্চ ইনিংস ১৮৩ রানের।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু রোববার। এই সিরিজে খেলবেন কোহলি।

পাকিস্তানিদের আত্মসমর্পণ কী ফোয়ারার পানিতে ধুয়ে যাবে?

মরিয়মের মৃত্যু ও জনতার আদালত নিয়ে ক্রমবর্ধমান ঝুঁকি

বাপি শাহরিয়ারের স্মৃতি, মেহেদীর মৃত্যু এবং ‘আলালের ঘরের দুলাল’

‘ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটান নিরুপায় জাতিসংঘ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ