1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

আজ স্বপ্ন দেখার দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

স্বপ্ন মানুষকে শুধু ভবিষ্যতের কল্পনায় ডুবিয়ে রাখে না, বরং সেই স্বপ্ন পূরণের পথও দেখায়। প্রত্যেক মানুষই কমবেশি স্বপ্ন দেখেন। কারও স্বপ্ন ব্যক্তিগত, কারও সামাজিক, আবার কারও স্বপ্ন হতে পারে পুরো পৃথিবীর কল্যাণ ঘিরে।

ঘুমের মধ্যে দেখা স্বপ্ন যেমন মানুষের মনে নানা অনুভূতি তৈরি করে, তেমনি জেগে দেখা স্বপ্ন মানুষকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। আর সেই স্বপ্ন পূরণের আশাতেই অনেক মানুষ প্রতিদিন নতুন করে পথ চলেন।

আজ ২৫ সেপ্টেম্বর, বিশ্ব স্বপ্ন দেখা দিবস। প্রতিবছর এই দিনে মানুষকে নিজের স্বপ্ন, লক্ষ্য ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে পদক্ষেপ নিতে উৎসাহিত করা হয়। দিবসটি ২০১২ সালে ওজিওমা এগুওনউয়ের উদ্যোগে শুরু হয়।

পৃথিবীর অনেক নতুন ভাবনা ও উদ্ভাবনের শুরু হয়েছিল কারও স্বপ্ন থেকে। বছরের পর বছর ধরে মানুষের চিন্তা, কল্পনা ও স্বপ্ন বাস্তব রূপ নিয়েছে নানা আবিষ্কারে। কবি-সাহিত্যিকদের অনেক সৃষ্টি, গান ও লেখার পেছনেও কাজ করেছে স্বপ্ন ও কল্পনা।

অর্থাৎ স্বপ্ন শুধু মনে লালন করার বিষয় নয়। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চেষ্টা ও পরিশ্রমও প্রয়োজন। বিশ্ব স্বপ্ন দেখা দিবসের মূল ভাবনাও হলো নিজের ভাবনা, লক্ষ্য ও স্বপ্নকে বাস্তব পদক্ষেপের দিকে এগিয়ে নেওয়া।

স্বপ্নের কথা বলতে গেলে মার্টিন লুথার কিং জুনিয়রের কথা বারবার সামনে আসে। বর্ণবৈষম্যের অবসানের স্বপ্ন নিয়ে তিনি বিখ্যাত ভাষণ দিয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল এমন একটি সমাজ, যেখানে মানুষ বর্ণের কারণে বৈষম্যের শিকার হবে না।

এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং নাগরিক অধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের স্বপ্ন নিয়েও একটি বহুল প্রচলিত উক্তি রয়েছে। তিনি বলেছিলেন, স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।

জীবনে বড় কিছু করার জন্য প্রথমেই প্রয়োজন একটি লক্ষ্য। সেই লক্ষ্য পূরণের জন্য কী করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে এবং কোন বাধাগুলো পেরোতে হবে—এসব নিয়েও ভাবতে হয়।

বিশ্ব স্বপ্ন দেখা দিবস হতে পারে নিজের স্বপ্নগুলো নতুন করে ভাবার একটি উপলক্ষ। কয়েক বছর পর নিজেকে কোথায় দেখতে চান, সেই জায়গায় পৌঁছাতে এখন কী করতে হবে—আজই তার একটি পরিকল্পনা করা যেতে পারে।

নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহস, ধৈর্য ও পরিশ্রম প্রয়োজন। তাই শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন পূরণের জন্য ছোট ছোট পদক্ষেপও নিতে হবে।

আজকের দিনটি তাই নিজের জন্য একটু সময় রাখার। নিজের ইচ্ছা, লক্ষ্য ও ভবিষ্যৎ নিয়ে ভাবার। যে স্বপ্ন একদিন মনে জন্ম নিয়েছিল, সেটিকে বাস্তবে রূপ দিতে আজ থেকেই শুরু হতে পারে নতুন পথচলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ