1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

রাজশাহীতে স্বর্ণের বারসহ দুইজন আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৫ এর মিডিয়া সেল। এর আগে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর দড়িখরবোনা মোড়ের বলাকা বিল্ডিংয়ের হিম স্টোরের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫) এবং গোদাগাড়ী উপজেলার জলাহার ভাজপুর এলাকার মৃত এরশাদ আলীর ছেলে মো. ছাকিরুল (৪০)।

এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া স্বর্ণ চোরাচালানে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

সংস্থাটির দাবি, গ্রেফতার দুইজন পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে স্বর্ণ কিনে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিক্রির উদ্দেশ্যে স্বর্ণগুলো নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ