1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সেতু মেরামত, দেড় ঘণ্টা গাড়ি চলবে এক লেনে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের দাউদকান্দি সেতুর পর আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামতকাজ চলছে। এ কারণে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত মহাসড়কের ওই অংশে ঢাকামুখী এক লেনে যানবাহন চলাচল করবে।

হাইওয়ে পুলিশের প্রধানের স্টাফ অফিসার তারিক লতিফ এ তথ্য জানান। তিনি বলেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মেরামতকাজের কারণে সাময়িকভাবে এ যান চলাচল ব্যবস্থা রাখা হয়েছে।

মেরামতকাজ চলাকালে মহাসড়কের ওই অংশে যানবাহনের গতি কমে সাময়িক যানজটের সৃষ্টি হতে পারে। এ কারণে যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সড়কের পরিস্থিতি সম্পর্কে দ্রুত জনসাধারণকে অবহিত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ