1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

আসিয়ান কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো (জিবিকে) স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা তিনটায় ম্যাচটি শুরু হবে। দেশের ফুটবলপ্রেমীরা টি স্পোর্টস টেলিভিশন চ্যানেলে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ‘টফি’ অ্যাপে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে মোবাইল ও স্মার্ট টিভিতে সরাসরি খেলা দেখা যাবে।

ফিফা র‍্যাংকিংয়ে ১৩৬ নম্বরে থাকা মালয়েশিয়া বর্তমান পারফরম্যান্সে এগিয়ে থাকলেও ১৮১তম স্থানে থাকা বাংলাদেশ ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে প্রস্তুত। যদিও চার বছর আগে এই প্রতিপক্ষের কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার তাই পুরোনো সেই ব্যবধান ঘুচিয়ে নতুন কিছু করার লক্ষ্য লাল-সবুজের দলের সামনে।

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও হেড কোচ থমাস ডুলি জানিয়েছেন, দক্ষিণ এশীয় ফুটবলের বড় মঞ্চ সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে দল এই আসরে সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবে।

এবারের আসিয়ান কাপ দুটি ডিভিশনে বিভক্ত। প্রথম ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। টুর্নামেন্টের বিন্যাস অনুযায়ী, গ্রুপের শীর্ষ দল সরাসরি ফাইনালে খেলার সুযোগ পাবে এবং রানার্সআপ দল লড়াই করবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

আজ মালয়েশিয়ার বিপক্ষে টুর্নামেন্ট শুরুর পর আগামী ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। আর আগামী ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে তারা। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার একই স্টেডিয়ামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ