1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

‘ছন্নছাড়া’ ফুটবল খেলে প্রথমার্ধে ২ গোল হজম করল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রথমার্ধে নিজেদের সেরাটা দিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে ১৩৬ নম্বরে অবস্থান করা দলটির বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল হজম করেছে বাংলাদেশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকেই অনেকটাই গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মালয়েশিয়া। আর শুরুতে বাংলাদেশ ছিল ছন্নছাড়া। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নার থেকে আসা বল গোলবার বরাবর শট নিয়েছিলেন মালয়েশিয়ার আক্রমণভাগের এক ফুটবলার।

কোনোমতে তা টোকা দিয়ে বাইরে পাঠিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। এরপরও একের পর এক আক্রমণ চালাতে থাকে মালয়েশিয়ার আক্রমণভাগের ফুটবলাররা। তাদের আটকাতেই ব্যস্ত থাকে বাংলাদেশের রক্ষণভাগ। কিন্তু ম্যাচের ১৮তম মিনিটে আর গোলবার অক্ষত রাখা সম্ভব হয়নি।

মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আরিফ আইয়ান। আলতো করে টোকা দিয়ে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্থ করে দলকে লিড এনে দেন তিনি।

ম্যাচের ৩৮তম মিনিটে তপু বর্মণের ভুলে আরও এক গোল হজম করে বাংলাদেশ। এসময় তপুর দেওয়া ভুল পাশে বল পেয়ে যান মালয়েশিয়ার সেরা তারকা আরিফ আইমান।

সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি। নিজের দ্বিতীয় গোলের করার সঙ্গে ব্যবধানও দ্বিতীয় করেন আরিফ। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোল ব্যবধানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ