1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

দলে টিকে থাকতে নতুন খেলোয়াড়দের একটা বার্তাও দিলেন মার্কিনিয়োস, যে পরামর্শ তিনি নিজের জন্যও উপযুক্ত মনে করেন।

ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়োস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্যে দল গোছানো শুরু করে দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেখানে তরুণদের প্রাধ্যান্য দিয়েছেন তিনি। কোচের এই সিদ্ধান্ত ও পরিকল্পনায় দারুণ কিছু হবে বলেই বিশ্বাস মার্কিনিয়োসের।

এবারের আন্তর্জাতিক বিরতিতে মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল; অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষে একটি। ম্যাচগুলোর জন্য আনচেলত্তি যে দল দিয়েছেন, সেখানে তরুণের সমাগম। কখনও জাতীয় দলে না খেলা মোট ৯ জনকে ডেকেছেন কোচ।

এই তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন মার্কিনিয়োস। তাদের সঙ্গে নিয়ে আবারও শীর্ষ পর্যায়ে ফেরার স্বপ্নও দেখছেন তিনি।

“এই খেলোয়াড়রা জাতীয় দলে থাকার যোগ্য, সেকারণেই তারা এখানে। এই নতুন প্রজন্মের ফুটবলারদের দারুণ দেখতে পাচ্ছি আমরা এবং তাদের সঙ্গে এখানে থাকতে পেরে, আরও একটি যুগের অংশ হতে পেরে আমি খুব খুশি।

“আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে ইতিবাচক সবকিছু তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব; সময়ের সঙ্গে তারাও খারাপ অভিজ্ঞতা থেকে শিখবে। এই পর্বে ভালোভাবে শুরু করতে সেরা উপায়ে প্রস্তুতি নেওয়াই এখন মূল কথা।”

জাতীয় দলে মার্কিনিয়োসের অভিষেকের পর ১৫ বছরের বেশি সময় কেটে গেছে। খেলে ফেলেছেন ১১০টি ম্যাচ, দেশটির হয়ে সর্বাধিক ম্যাচ খেলাদের তালিকার তার অবস্থান সপ্তম। বয়স হয়েছে ৩২ বছর।

২০৩০ বিশ্বকাপের ভাবনায় আনচেলত্তি দলে তরুণদের প্রাধান্য দিলেও, মার্কিনিয়োস ঠিকই কোচের আস্থা ধরে রেখেছেন। তিনি দলের অধিনায়কও। তবে কেবল অভিজ্ঞতার জোরে যে আগামীতে জায়গা নিশ্চিত থাকবে না, সেটাও বোঝেন পিএসজি তারকা।

“অনেক অভিজ্ঞ খেলোয়াড়, এখানে খেলতে আরও বেশি অভ্যস্ত ফুটবলাররা ব্রাজিল জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ, তবে এটা আমাদের মনে শান্তি দেয় না যে দলে আমাদের জায়গা তো নিশ্চিতই।

“সবাই জায়গা পেতে লড়াই করছে। যারা এই দলে আগে ছিল, তাদেরকে জায়গা পেতে লড়াই করতে হবে এবং যেসব খেলোয়াড় প্রথমবার এসেছে তাদেরও টিকে থাকতে লড়াই চালিয়ে যেতে হবে। আমার মতে, এটাই আমাদের জাতীয় দলকে শক্তিশালী করবে।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার প্রথম ম্যাচটি খেলবে ব্রাজিল। তাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি হবে আগামী মঙ্গলবার। পরে ৩ অক্টোবরে কলকাতায় দলটি মুখোমুখি হবে ভারতের।

অস্ট্রেলিয়ায় ম‍্যাচ দুটি হবে টাউন্সভিল ও ব্রিজবেনে। দেশটির বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা সবশেষ খেলে ২০১৭ সালে, সেবার ৪-০ গোলে জিতেছিল তারা। ভারতের বিপক্ষে খেলবে এই প্রথম।

পশ্চিমা আমদানি নয়: সুফি দর্শনেই আছে বহুত্ববাদের শিকড়

এআই থামবে না, খাপ খাইয়ে নিতে পারবে তো বাংলাদেশ?

সাইবার নিরাপত্তার নামে ক্ষমতা কায়েমের আইনি ফাঁদ

শাহরিয়ার কবির: রাজনৈতিক পরিচয়ের ফৌজদারি পুনর্লিখন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ