বিএসএফ চারটি গুলি ছুড়লে বাবলা লিটনের হাতে গুলি লাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সিলেটের গোয়াইনঘাটের নলজুড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা সময় বাধা দেওয়ায় একদল লোক বিজিবি ও বিএসএফের উপর ইট-পাটকলে নিক্ষেপ করে আক্রমণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল বলেন, মঙ্গলবারের ঘটনায় রাতে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির তামাবিল ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গোলাম মোস্তফা মামলাটি করেছেন।
মামলায় গুলিবিদ্ধ মো. বাবলা লিটনসহ (২৮) অজ্ঞাতনামা আটজনকে আসামি করা হয়েছে। বাবলা লিটন নলজুড়ি এলাকার বাসিন্দা।
মামলার বারতে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে সীমান্তের ১২৭৮/৪ নম্বর পিলারের কাছ দিয়ে বাবলা লিটনসহ সাত থেকে আটজন ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে তারা ইট-পাথর ছোড়েন। পরে বিএসএফ চারটি গুলি ছুড়লে বাবলা লিটনের হাতে গুলি লাগে।
পরে ঘটনাস্থলে বিজিবি সদস্যরা গেলে ওই লোকগুলো তাদের দিকেও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন বিজিবি সদস্য আহত হন বলে মামলায় বলা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা পাঁচটি ফাঁকা গুলি ছোড়েন। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে বলা হয়েছে।
ওসি ওমর ফারুক মোড়ল বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হলে সতর্কতামূলকভাবে চার থেকে পাঁচটি গুলি ছোড়া হয়।
পশ্চিমা আমদানি নয়: সুফি দর্শনেই আছে বহুত্ববাদের শিকড়
এআই থামবে না, খাপ খাইয়ে নিতে পারবে তো বাংলাদেশ?
সাইবার নিরাপত্তার নামে ক্ষমতা কায়েমের আইনি ফাঁদ
শাহরিয়ার কবির: রাজনৈতিক পরিচয়ের ফৌজদারি পুনর্লিখন