1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

উল্টো পথে মাইক্রোবাস, ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বগুড়ার শাজাহানপুরে বিপরীত লেনে ঢুকে পড়া একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজনের প্রাণ গেছে।

বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান।

নিহতরা হলেন -জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রীসহ সাত স্বজন মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে ঢুকে পড়ে।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ফেরদৌস ও যাত্রী জুবায়েদুল মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এআই থামবে না, খাপ খাইয়ে নিতে পারবে তো বাংলাদেশ?

সাইবার নিরাপত্তার নামে ক্ষমতা কায়েমের আইনি ফাঁদ

শাহরিয়ার কবির: রাজনৈতিক পরিচয়ের ফৌজদারি পুনর্লিখন

আইফোন, ভোগবাদ ও সামাজিক অবক্ষয়: অপ্রতিমের হত্যাকারী কে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ