প্রাণ হারানো ১৭৫ জনের মধ্যে দশজনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর প্রাণ গেছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে বিভাগের দুটি হাসপাতালে শিশুদের মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মারা যাওয়া শিশুদের মধ্যে চার মাস বয়সি আদিয়ান সিলেট সদর উপজেলার বাসিন্দা শাহ আলমের ছেলে; সে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি ছিল।
অপরজন দশ মাস বয়সি ইয়াসিন হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা আব্দুর রউফের ছেলে; শিশুটি হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি ছিল।
এদিকে হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় আরও ১৫৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানো ১৭৫ জনের মধ্যে দশজনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ১ হাজার ৫৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।
এআই থামবে না, খাপ খাইয়ে নিতে পারবে তো বাংলাদেশ?
সাইবার নিরাপত্তার নামে ক্ষমতা কায়েমের আইনি ফাঁদ
শাহরিয়ার কবির: রাজনৈতিক পরিচয়ের ফৌজদারি পুনর্লিখন
আইফোন, ভোগবাদ ও সামাজিক অবক্ষয়: অপ্রতিমের হত্যাকারী কে?