1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি সেমিপাকা ঘরে আগুন লাগার ঘটনায় ঘুমন্ত অবস্থায় থাকা ৬ বছরের শিশু মরিয়ম দগ্ধ হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খালিশপুরের ক্রিসেন্ট মিল গেটের অদূরে কামরুল শেখের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আগুনে ঘরের বেশ কিছু অংশ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সিনিয়র অফিসার মো. হাবিবুল্লাহ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখানে একটি সেমিপাকা টিনশেড ঘরে আগুন জ্বলতে দেখা যায়।

পরে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি জানান, আগুন লাগার সময় ঘরের ভেতর ঘুমিয়ে ছিল শিশু মরিয়ম।

আগুনে সে দগ্ধ হলে তার বাবা কামরুল শেখ শিশুটিকে কোলে নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ