1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের ঘরোয়া লিগের সূচি নিয়ে দ্বন্দ্ব চলছেই, পেছালো দ্বিতীয় রাউন্ডের খেলা শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয় চার আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা ফেরত পাবেন ৫০ লাখ টাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এনপিএসবি ও বাংলা কিউআর সেবা চালু অপরাধের তথ্য জানাতে বিশেষ ওয়েবসাইট ‘সেভ রংপুর’ চালু কাউন্সিলর একরাম হত্যা : অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ১০ বছরের কৌশলগত পার্টনারশিপ করলো গ্রামীণফোন ও বাংলাদেশ পুলিশ

১০ বছরের কৌশলগত পার্টনারশিপ করলো গ্রামীণফোন ও বাংলাদেশ পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

সংযোগ ও ডিজিটাল সেবার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সহায়তা করতে বাংলাদেশ পুলিশের সঙ্গে ১০ বছরের কৌশলগত অংশীদারত্ব করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।

চুক্তির আওতায় বাংলাদেশ পুলিশের অফিসিয়াল মোবাইল নম্বর সিরিজ (০১৩২০০০০০০০–০১৩২০২৯৯৯৯৯) এবং অফিসিয়াল ও সল্যুশনভিত্তিক নম্বরগুলোর জন্য প্রয়োজনীয় সংযোগ সেবা দেবে গ্রামীণফোন। পাশাপাশি অনলাইন জিডি ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)-এর মতো গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সংযোগ ও সংশ্লিষ্ট সহায়তাও দেবে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ঢাকায় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ শরীফ উদ্দিন এবং গ্রামীণফোনের হেড অব ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বিজনেস হেলাল উদ্দিন আহমেদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। এছাড়া গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেনসহ বাংলাদেশ পুলিশ ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, দেশজুড়ে জনগণের সেবা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশের কাজ ও জনগণকে সেবা দেওয়ার ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হওয়ায় নির্ভরযোগ্য সংযোগ ও প্রযুক্তির গুরুত্বও বাড়ছে।

তিনি বলেন, গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারত্ব পুলিশের যোগাযোগ ও ডিজিটাল সেবার চাহিদা পূরণে সহায়ক হবে। আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিভিত্তিক পুলিশিং জোরদার করতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রয়েছে।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ পুলিশের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শক্তিশালী ও নির্ভরযোগ্য সংযোগ এবং প্রয়োজনীয় ডিজিটাল সক্ষমতা দিয়ে সহায়তা করাই তাদের লক্ষ্য।

তিনি বলেন, চুক্তিটি ভবিষ্যতে উদীয়মান প্রযুক্তিগুলো কীভাবে আরও সমন্বিত ও দক্ষ ব্যবস্থাপনায় কাজে লাগানো যায়, তা বোঝার সুযোগ তৈরি করবে। প্রযুক্তি যখন দায়িত্বশীলভাবে ও নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তখন তা সবচেয়ে বেশি ফলপ্রসূ হয় বলেও মন্তব্য করেন তিনি।

একটি নিরাপদ ও আরও স্মার্ট আগামী গড়তে গ্রামীণফোনের সক্ষমতা দিয়ে অবদান রাখার প্রত্যাশার কথাও জানান ইয়াসির আজমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ