1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ভৈরবের ভাঙনে হারাচ্ছে শিকড়, সরকারের কাছে আকুতি মালয়েশিয়ার নাজমুসের চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ : রুহুল কবির রিজভী সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির আগামী মাস থেকে জন্মনিয়ন্ত্রণ পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে: সাচিং প্রু পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

দেশের ঘরোয়া লিগের সূচি নিয়ে দ্বন্দ্ব চলছেই, পেছালো দ্বিতীয় রাউন্ডের খেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

দেশের ঘরোয়া ফুটবল মানেই যেন এক অন্তহীন গোলকধাঁধা। শুরু থেকেই সূচি নিয়ে ছিলো টালবাহানা, তা এবার রূপ নিয়েছে প্রকাশ্য দ্বন্দ্বে। মোহামেডান, আবাহনী আর ব্রাদার্স ইউনিয়নের দফায় দফায় চিঠির চাপে শেষ পর্যন্ত নতি স্বীকার করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে অন্য ক্লাবগুলোর ক্ষোভ থেকে বাঁচতে দ্বিতীয় রাউন্ডের খেলাই এবার পিছিয়ে দেয়া হয়েছে।

কাগজে-কলমে পেশাদার লিগ হলেও ক্লাবগুলো আর বাফুফের কর্মকাণ্ডে মনে হয় যেন পাড়ার ফুটবল। মৌসুমের শুরু থেকেই বাফুফের দেয়া সূচি নিয়ে আপত্তি ছিল ক্লাবগুলোর। কয়েকটি ক্লাবের খেলোয়াড় জাতীয় দলে থাকায় সেটিকে অজুহাত বানিয়ে মাঠে নামতে শুরু থেকেই চলছিলো নানা টালবাহানা।

আবাহনী, মোহামেডান এবং ব্রাদার্স ইউনিয়ন এই তিন ক্লাব একের পর এক চিঠি দিয়ে সূচি পরিবর্তনের চাপ দিতে থাকে ফেডারেশনকে। পরিপ্রেক্ষিতে মোহামেডানের লিগের ম্যাচসহ ফেড কাপ এবং ফেডারেশন কাপে আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের প্রথম ম্যাচের সময়সূচি পরিবর্তন করে বাফুফে।

বড় দলগুলোর এমন ফরমায়েশি আবদার মেটাতে গিয়ে বড় বিপদে পড়েছে ফেডারেশন। লিগের বাকি ক্লাবগুলোর ক্ষোভ আর সমালোচনার মুখে পড়ে এবার ডিফেন্সিভ মুডে বাফুফে। এতসব জটিলতার মধ্যে কোনোমতে প্রথম রাউন্ড পার করলেও দ্বিতীয় রাউন্ড শুরুর আগেই খেলা স্থগিত করতে বাধ্য হয় ফেডারেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ