1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার চামড়া ও পাদুকা শিল্পের রপ্তানি বাড়াতে রোডম্যাপ তৈরী করছে ইমানের অষ্টম শাখা: হাশরের ওপর বিশ্বাস ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বুস্ট-রবি ও বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পাওনাদারের টাকা পরিশোধ এড়াতে ‘অপহরণের’ নাটক ব্যবসায়ীর ভৈরবের ভাঙনে হারাচ্ছে শিকড়, সরকারের কাছে আকুতি মালয়েশিয়ার নাজমুসের চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ : রুহুল কবির রিজভী সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির আগামী মাস থেকে জন্মনিয়ন্ত্রণ পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ভৈরবের ভাঙনে হারাচ্ছে শিকড়, সরকারের কাছে আকুতি মালয়েশিয়ার নাজমুসের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

খুলনার রূপসার ভৈরব নদীর তীব্র ভাঙনে নিজের শেকড়ের জনপদ রহিমনগর হুমকির মুখে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাজমুস সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দ্রুত স্থায়ী বাঁধ বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের রহিমনগর নাজমুসের শেকড়ের জায়গা। ভৈরব নদীর তীরে বেড়ে ওঠা এই এলাকার গাজী মেমোরিয়াল স্কুলে পড়াশোনা করেছেন তিনি। একই স্কুলে পড়েছেন তার বন্ধু ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শাহরিয়ার ইমন।

ফেসবুক স্ট্যাটাসে নাজমুস লিখেছেন, গত কয়েক বছর ধরে ভৈরব নদীর ভয়াবহ ভাঙনে রহিমনগরের ১৫ থেকে ২০টি পরিবার বসতভিটা হারিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। শত শত মানুষের ঘরবাড়ি ও সম্পত্তি নদীগর্ভে বিলীন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নাজমুসের আশঙ্কা, দ্রুত স্থায়ী বাঁধ বা কার্যকর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া না হলে পুরো জনপদটি একসময় মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।

প্রবাসে থেকে দেশের হয়ে ক্রিকেট খেললেও নিজের এলাকার এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে নাজমুস বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আনার চেষ্টা করেছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমাদের এলাকার এই চরম সংকটময় পরিস্থিতিতে’ দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি।

এ সময় প্রধানমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের দৃষ্টি আকর্ষণ করেন নাজমুস।তার আহ্বান, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে রহিমনগর ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের রক্ষা করা হোক।

মালয়েশিয়া জাতীয় দলের এই ক্রিকেটার তার স্ট্যাটাসের শেষে নিজেকে ‘এলাকাবাসীর পক্ষে’ উল্লেখ করে লিখেছেন, ‘দয়া করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে আমাদের এই প্রিয় জনপদ ও অসহায় মানুষগুলোকে রক্ষা করুন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ