‘হাশর’ শব্দের অর্থ একত্র বা সমবেত করা। ইসলামি পরিভাষায়, মৃত্যুর পর কেয়ামতের দিন সব মানুষকে পুনরায় জীবিত করে আল্লাহর সামনে সমবেত করাকে হাশর বলা হয়। এটি ইমানের অষ্টম শাখা, এর ওপর আমাদের বিশ্বাস আনা ফরজ। এই বিশ্বাসের সঙ্গে মানুষের দুনিয়াবি জীবনেরও গভীর যোগ রয়েছে। কারণ, মানুষের প্রতিটি কাজের পরকালীন পরিণতি আছে। হাশরের দিন সেটি স্পষ্ট হবে। কোরআনের বিভিন্ন আয়াত হাশরের বাস্তবতা ও এর ইমানের তাৎপর্য বুঝতে সাহায্য করে। নীচে হাশরের ওপর ইমানের ৭টি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো।
হাশরের ওপর ইমানের অন্যতম ভিত্তি হলো মৃত্যুর মধ্য দিয়ে মানুষের অস্তিত্বের সমাপ্তি ঘটবে না। কেয়ামতের দিন সব মানুষকে পুনরায় জীবিত করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। এই পুনরুত্থান ও সমাবেশ অবশ্যম্ভাবী।