1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস | Boishakhi Online রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সভা আজ দেশের বাজারে কমল সোনার দাম জাতিসংঘ সফরে বাণিজ্য-বিনিয়োগ-জ্বালানি নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ অধিবেশন শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানাল বাংলাদেশ

কাজাখস্তানকে উড়িয়ে শেষ ষোলোতে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের পুরুষ দ্বৈত বিভাগে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। রাউন্ড অব ৩২-এর ম্যাচে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান।

শুক্রবার ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে কাজাখস্তানের আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটির মুখোমুখি হন বাংলাদেশের গৌরব-আয়মান। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেন তারা।

প্রথম গেমে প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগই দেয়নি বাংলাদেশের জুটি। ২১-৮ ব্যবধানে গেম জিতে এগিয়ে যান গৌরব ও আয়মান। দ্বিতীয় গেমেও একই ছন্দ ধরে রাখেন তারা। এবার ২১-১২ ব্যবধানে জয় তুলে নিয়ে ম্যাচ নিজেদের করে নেন।

ফলে সরাসরি ২-০ গেমে কাজাখস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিল বাংলাদেশ।

এশিয়ান গেমসে ব্যাডমিন্টন ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাস এবারই শুরু হয়েছে। প্রথমবারের মতো গেমসের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিয়েই পুরুষ দ্বৈত বিভাগে শেষ ষোলোতে উঠে নতুন মাইলফলক গড়লেন গৌরব-আয়মান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ