1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে … খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৯ মৃত্যু : ২৪ ঘণ্টায় নতুন ভর্তি … জাতিসংঘের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ : অভিনেত্রীসহ … জাতীয় লিগে আট বিভাগের দল ঘোষণা : অধিনায়ক যারা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়ার নেতৃত্বে জিহাদ-কাইয়ুম বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৯ পয়েন্টের নিচে নেমে এসেছে। গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পিই রেশিও হিসেবে ডিএসইতে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছেন পুঁজিবাজারের বিশ্লেষকেরা।

অনুসন্ধানে দেখা গেছে, ডিএসইতে খাতভিত্তিক হিসেবে ব্যাংক খাত বিনিয়োগের ক্ষেত্রে বেশি নিরাপদ অবস্থানে রয়েছে। এই খাতের পর বিনিয়োগে নিরাপদ অবস্থানে রয়েছে জ্বালানি শক্তি খাত। এই দুই খাতের পিই রেশিও ৫ থেকে ৬ পয়েন্টের মধ্যে অবস্থান করছে। সেই হিসেবে খাত দুটিতে বিনিয়োগ সবচেয়ে বেশি নিরাপদ অবস্থানে রয়েছে। তবে খাতভিত্তিক হিসেবে বিনিয়োগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সিরামিক খাত।

এদিকে পুঁজিবাজারের কোনো কোম্পানির পিই রেশিও যদি সিঙ্গেল ডিজিটে থাকে, তাহলে সেখানে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ ধরে নেওয়া হয়। এ ছাড়া পিই রেশিও ডিজিট যদি ১৫ পয়েন্ট পর্যন্ত অবস্থান করে, তবে সেখানেও বিনিয়োগ নিরাপদ বলে ধরা হয়ে থাকে। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) মার্জিন ঋণের যোগ্যতা হিসাবে সর্বোচ্চ ৪০ পিই রেশিও বেঁধে দিয়েছে। সেই হিসেবে ৪০ পর্যন্ত পিইধারীর শেয়ার বিনিয়োগের জন্য নিরাপদ বলে জানায় বিএসইসি।

গত সপ্তাহে ডিএসইর পিই রেশিও দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৬ পয়েন্ট। সেই হিসেবে ডিএসইতে বিনিয়োগ নিরাপদ অবস্থানে আছে। তেমনি বিনিয়োগ ক্ষেত্রে ডিএসইর বেশিরভাগ খাতই নিরাপদে রয়েছে।

গত সপ্তাহে ব্যাংক খাতটিতে পিই রেশিও অবস্থান করেছে পাঁচ দশমিক ২১ পয়েন্টে। পিই রেশিও হিসেবে এই খাতের পরেই বিনিয়োগ নিরাপদে অবস্থান রয়েছে জ্বালানি শক্তি খাত। এই খাতের পিই রেশিও ছয় দশমিক শূন্য দুই পয়েন্টে অবস্থান করছিল। পিই রেশিও মিউচুয়াল ফান্ড খাতের আট দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করছিল।

এরপর পিই রেশিও প্রকৌশল খাতের ৯ দশমিক ৪০ শতাংশ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ৯ দশমিক ৭৬ পয়েন্ট এবং বিবিধ খাতের ৯ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করছিল। অপরদিকে সিরামিক খাতের পিই রেশিও অবস্থান করছিল ২৯৪ দশমিক ২০ পয়েন্টে। পিই রেশিও হিসেবে বিনিয়োগের ক্ষেত্রে সিরামিক খাতটি সবচেয়ে বেশি ঝুঁকিতে অবস্থান করেছে।

খাতভিত্তিক হিসেবে পিই রেশিও নন ব্যাংক আর্থিক খাতে ১১ দশমিক ৬৯ পয়েন্ট, টেলিকম খাতে ১২ দশমিক ৫৩ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৪ দশমিক ১০ পয়েন্ট, বিমা খাতে ১৬ দশমিক ১২ পয়েন্ট, বস্ত্র খাতে ১৬ দশমিক ৮৮ শতাংশ, সেবা আবাসন খাতে ১৬ দশমিক ৯৩ পয়েন্ট, চামড়া খাতে ১৭ দশমিক শূন্য আট পয়েন্ট, খাদ্য আনুষঙ্গিক খাতে ১৭ দশমিক ৭৪ পয়েন্ট, ভ্রমণ অবকাশ খাতে ১৮ দশমিক ৬১ পয়েন্ট, আইটি খাতে ২৪ দশমিক শূন্য তিন পয়েন্ট, পাট খাতে ২৮ দশমিক ৬১ পয়েন্ট এবং পেপার ও প্রিন্টিংয়ের ২৮ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ