1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে … খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৯ মৃত্যু : ২৪ ঘণ্টায় নতুন ভর্তি … জাতিসংঘের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ : অভিনেত্রীসহ … জাতীয় লিগে আট বিভাগের দল ঘোষণা : অধিনায়ক যারা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়ার নেতৃত্বে জিহাদ-কাইয়ুম বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে …

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

স্টাফ রিপোর্টারঃ খুলনা থেকে ঢাকাগামী নন-এসি বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ ঘটনায় টুঙ্গিপাড়া ও ফাল্গুনী পরিবহনের সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায় নিশ্চিত করতে কাউন্টারগুলোতে নতুন ভাড়ার তালিকা সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি ধরা পড়ে। বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক তানভীর আহমেদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া নাসরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা-ঢাকা রুটের নন-এসি বাসের ভাড়া যাচাইয়ের সময় টুঙ্গিপাড়া ও ফাল্গুনী পরিবহনের বিরুদ্ধে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭৫০ টাকা আদায়ের বিষয়টি উঠে আসে। পরে সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি নতুন নির্ধারিত ভাড়ার তালিকা দেওয়া হয়। যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহনের কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ নেওয়া হচ্ছে। বিশেষ করে ছুটির দিন, উৎসব এবং যাত্রী চাপের সময়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বেড়ে যায়। তবে অনেক যাত্রী আনুষ্ঠানিকভাবে অভিযোগ না করায় এসব অনিয়মের পুরো চিত্র সবসময় সামনে আসে না। পরিবহন খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানানো এবং টিকিটে আদায়কৃত ভাড়া উল্লেখ করা হলে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ কমবে। পাশাপাশি নিয়মিত নজরদারি ও অভিযোগের দ্রুত নিষ্পত্তি জরুরি। বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক তানভীর আহমেদ বলেন, “আমরা আজ নতুন ভাড়ার তালিকা প্রতিটি কাউন্টারে সরবরাহ করেছি। যারা বেশি ভাড়া নিচ্ছিল, তাদের সতর্ক করা হয়েছে। এরপরও বেশি ভাড়া নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ