1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে … খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৯ মৃত্যু : ২৪ ঘণ্টায় নতুন ভর্তি … জাতিসংঘের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ : অভিনেত্রীসহ … জাতীয় লিগে আট বিভাগের দল ঘোষণা : অধিনায়ক যারা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়ার নেতৃত্বে জিহাদ-কাইয়ুম বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৯ মৃত্যু : ২৪ ঘণ্টায় নতুন ভর্তি …

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

: খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ২৬ জন। এ সময়ে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ১২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, বাগেরহাটে ৩ জন, যশোরে ২ জন এবং চুয়াডাঙ্গায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের শুক্রবার (২৫ সেপ্টেম্বরের) পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১১১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৯৯ জন এবং বেসরকারি হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলাভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৫৫ জন, বাগেরহাটে ৩১ জন, সাতক্ষীরায় ১০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, নড়াইলে ৪ জন, কুষ্টিয়ায় ২ জন এবং মেহেরপুরে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা জেলায় ৪ হাজার ৫০৮ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৪৮৯ জন, বাগেরহাটে ১ হাজার ৮৩৭ জন, সাতক্ষীরায় ৩০১ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩৪ জন, যশোরে ১ হাজার ১৬২ জন, ঝিনাইদহে ২৮৬ জন, মাগুরায় ২৪৪ জন, নড়াইলে ৪২৬ জন, কুষ্টিয়ায় ২৭০ জন, চুয়াডাঙ্গায় ৮১ জন এবং মেহেরপুরে ১৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া চলতি বছরে এ পর্যন্ত ২৯৪ জন রোগী রেফার্ড হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ