1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে … খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৯ মৃত্যু : ২৪ ঘণ্টায় নতুন ভর্তি … জাতিসংঘের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ : অভিনেত্রীসহ …

বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের …

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

শেখ মোঃ জাকির হোসেন ঃ বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) খুলনা জেলা শাখার কার্যকরী কমিটি বাতিলের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীরা। দীর্ঘদিনের নানা জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত একটি সুন্দর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চান তারা। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) বিসিডিএসের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সমিতির সব জেলা শাখার কার্যকরী কমিটি এবং থানা সাব-কমিটি বাতিল ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ বিলুপ্ত হওয়ার পর বিভিন্ন সময়ে জেলা শাখার কমিটি গঠন বা মেয়াদ বাড়ানোর আইনগত বৈধতা নেই বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবীর মতামতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ সিদ্ধান্তের পর খুলনার সাধারণ কেমিস্টদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, কোনো পক্ষের প্রভাব বা বিরোধ ছাড়াই সবার অংশগ্রহণে দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি হবে।

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস)'র কেন্দ্রীয় সাবেক নেতা জিল্লুর রহমান জুয়েল বলেন, আমরা কোনো পক্ষের পক্ষে নই, আমরা চাই সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। দীর্ঘদিন ধরে কেমিস্ট সমাজের মধ্যে যে অস্বস্তি ও বিভাজন তৈরি হয়েছে, নির্বাচনের মাধ্যমেই তার অবসান হওয়া সম্ভব। আমরা চাই প্রশাসন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক এবং ভোটের মাধ্যমে প্রকৃত প্রতিনিধিদের নেতৃত্বে আসার সুযোগ তৈরি করুক। কোনো প্রভাব, পক্ষপাত বা বাধা নয় কেমিস্টদের ভোটাধিকারই হোক নেতৃত্ব নির্ধারণের একমাত্র ভিত্তি।

সাধারণ কেমিস্ট মাহমুদুর বিপ্লব বলেন, আমরা চাই কোনো পক্ষের প্রভাবমুক্ত একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন। দীর্ঘদিন ধরে যারা ব্যবসা করছেন, তাদের সবার মতামতের মূল্য দিতে হবে। ভোটের মাধ্যমে কেমিস্টদের পছন্দের নেতৃত্ব নির্বাচিত হোক এটাই আমাদের প্রত্যাশা। দ্রুত নির্বাচন আয়োজন করে একটি স্বচ্ছ ও সুন্দর পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।

সাধারণ কেমিস্টরা বলেন, সমিতি মূলত ওষুধ ব্যবসায়ীদের পেশাগত স্বার্থ ও কল্যাণে কাজ করে। তাই নেতৃত্ব নির্বাচনেও তারা চান স্বচ্ছতা, জবাবদিহি ও সবার সমান সুযোগ। দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে দীর্ঘদিনের অস্থিরতার অবসান ঘটবে বলে তাদের প্রত্যাশা। এদিকে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস)'র খুলনা জেলা শাখার সদ্য বাতিল কমিটির আহবায়ক খান মাহতাব আহম্মদেন বলেন, কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটিকে স্বাগত জানাই। কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত এবং সংগঠনের স্বার্থে সবাই মিলে কাজ করতে চাই। বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস)'র খুলনা জেলা শাখার অফিস সহকারী মোস্তাফিজুর রহমান বলেন, যেহেতু বিসিডিএসের সব জেলা ও থানা কমিটি বাতিল করা হয়েছে, তাই বর্তমানে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চলছে। কেন্দ্র থেকে জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার পর পরবর্তী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। বিসিডিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা কমিটি বাতিলের পর সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মনোনীত কর্মকর্তার নেতৃত্বে ৫ থেকে ৭ সদস্যের এডহক কমিটি গঠন করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রশাসককে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে খুলনা জেলা শাখার কমিটি নিয়ে সাধারণ কেমিস্টদের মধ্যে অসন্তোষের খবর প্রকাশিত হয়েছিল এবং দ্রুত অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি উঠেছিল। এখন সাধারণ কেমিস্টদের প্রত্যাশা নতুন করে কোনো বিরোধ নয়, বরং নিরপেক্ষ পরিবেশে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব নির্বাচিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ