1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মেডিকেলে চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬ রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার বিএনপি নেত্রীর, ফতুল্লায় তোলপাড় অস্ত্র নিয়ে মারামারির ঘটনায় বিএনপি নেতাকে শোকজ চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ খেলার মাঠে অসুস্থ হয়ে আশরাফুলের মৃত্যু মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলার উৎসব জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা-উদ্ভাবনে গুরুত্বারোপ চিফ হুইপের ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, যে অর্জন বাংলাদেশের

হাম: টিকাদান কর্মসূচি পর্যালোচনা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

“বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ উন্নয়ন সহযোগী সংস্থাগুলো একেবারে মাঠ পর্যায়ে আমাদের কার্যক্রম দেখবে,” বলেন ইপিআইয়ের সহকারী পরিচালক সাব্বির হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দেশে হাম প্রাদুর্ভাবের মধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও প্রতিরোধযোগ্য রোগের (ভিপিডি) নজরদারি কার্যক্রম পর্যালোচনা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফসহ একাধিক উন্নয়ন সহযোগী সংস্থা।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে আগামী ৪ থেকে ১৪ অক্টোবর সারাদেশে মাঠ পর্যায়ে নজরদারি কার্যক্রম পর্যালোচনা করা হবে।

ইপিআই ও সার্ভিল্যান্সের সহকারী পরিচালক হাসানুল মাহমুদের সই করা এক চিঠিতে একথা বলা হয়েছে। পর্যবেক্ষণ কার্যক্রমে কর্মকর্তাদের মনোনয়নে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বরাবর ওই চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, “দেশের নিয়মিত টিকাদান কার্যক্রম এবং টিকা-প্রতিরোধযোগ্য রোগের নজরদারি কার্যক্রমের বর্তমান অবস্থা, অর্জন, বিদ্যমান ঘাটতি ও চ্যালেঞ্জসমূহ পর্যালোচনা করা হবে। জাতীয়, আন্তর্জাতিক ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত দল দেশের আটটি বিভাগের নির্বাচিত জেলা, উপজেলা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং টিকাদান কেন্দ্র/সেশন আগামী ৬ থেকে ১১ অক্টোবর মাঠপর্যায়ে পরিদর্শন করবে।”

ইপিআইয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাব্বির হায়দার বলেন, ‘‘বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ উন্নয়ন সহযোগী সংস্থাগুলো একেবারে মাঠ পর্যায়ে আমাদের কার্যক্রম দেখবে। দেশের আট বিভাগের দুটি জেলার উপজেলা পর্যায়ের মাঠে অবস্থা বিশ্লেষণের জন্য তারা কাজ করবে।”

এ কর্মকর্তা বলেন, “আমরা নিজেরাও দেখতে চাই এসব কার্যক্রমের কোনো ঘাটতি আছে কিনা। এছাড়া মাঠে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে, তা বাস্তবে জানতেই এই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যালোচনা করা হবে।”

পাকিস্তানিদের আত্মসমর্পণ কী ফোয়ারার পানিতে ধুয়ে যাবে?

মরিয়মের মৃত্যু ও জনতার আদালত নিয়ে ক্রমবর্ধমান ঝুঁকি

বাপি শাহরিয়ারের স্মৃতি, মেহেদীর মৃত্যু এবং ‘আলালের ঘরের দুলাল’

‘ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটান নিরুপায় জাতিসংঘ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ