1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ

আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন

উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন

ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]

বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ফলে প্রচলিত ব্যাংকিং চ্যানেল বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে না গিয়ে যাত্রীরা নিজেদের আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে সরাসরি টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বৈধ ভিসা থাকা সাপেক্ষে বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট সরাসরি আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কিনতে পারবেন।

এ সুবিধা সেসব বিদেশি এয়ারলাইনসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যাদের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

এ ছাড়া যেসব বিদেশি বিমানসংস্থার বাংলাদেশে বৈদেশিক মুদ্রা সংগ্রহের নিজস্ব ব্যবস্থা নেই, আন্তর্জাতিক কার্ড ব্যবহারের মাধ্যমে তাদের টিকিটও কেনা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিকিট কেনার এ সুবিধা বার্ষিক নির্ধারিত ‘ভ্রমণ কোটা’র হিসাবের বাইরে থাকবে।

তবে টিকিট কেনার প্রয়োজনীয় কাগজপত্র ও লেনদেনের যথার্থতা যাচাই করে সংশ্লিষ্ট ইস্যুকারী ব্যাংক গ্রাহকের কার্ডে নেওয়া অর্থ পুনরায় রিফিল বা সমন্বয় করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ নির্দেশনার ফলে বিদেশ ভ্রমণকারীদের জন্য বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট সরাসরি আন্তর্জাতিক কার্ডে কেনার সুযোগ আরও সহজ হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ