1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক পায়রা বন্দ‌রের জন‌্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে টাগবোট ‘টিয়াখালী-৪’ | Boishakhi Online যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র নেপালি ভাষায় প্রথম নাটক নির্দেশনা দিলেন মামুনুর রশীদ এশিয়ান গেমস শেষ শান্তর বাংলাদেশ-পাকিস্তানে আরও এক মাস এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মধ্যেই নতুন উপাচার্য

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ শফি উল্ল্যাহ মজুমদারকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের মধ্যেই নতুন উপাচার্য হিসেবে মুহাম্মদ শফি উল্ল্যাহ মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ সই করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ শফি উল্ল্যাহ মজুমদারকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে। যোগদানের দিন থেকে চার বছর তিনি এ দায়িত্বে থাকবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে থাকতে হবে।

২০২৪ সালের ১৭ অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক মো. আলিমুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পান।

তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে কয়েকদিন ধরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ আন্দোলন করে আসছিলেন। সোমবার সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেন তারা।

মঙ্গলবারের মধ্যে উপাচার্যকে সরিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

নতুন উপাচার্য দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক মোজাম্মেল হক বলেন, “আমাদের আন্দোলন ছিল উপাচার্যের অপসারণ। সেটি বাস্তবায়ন হয়েছে। তবে আমরা এই উপাচার্যের অনিয়ম-দুর্নীতির তদন্ত চাই। আমাদের আন্দোলন আর আগের মতো চলবে না। আমরা করণীয় নিয়ে বর্তমানে মিটিং করছি।”

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

ডিজিটাল কলোনিয়ালিজম: আত্মপরিচয়ের সংকট ও লিঙ্গভিত্তিক সংঘাত

রাড্ডাকাণ্ড: আট মাস না পেরোতেই বড় প্রশ্নের মুখে বিএনপি

রোহিঙ্গা প্রত্যাবাসন: অনুকম্পা নয়, সুযোগ কাজে লাগানোর সময় এখনই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ