1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক মলিনিউ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

একের পর এক চোট বেশ ভোগাচ্ছে অভিজ্ঞ এই বোলিং অলরাউন্ডারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নতুন চোটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া অধিনায়ক সোফি মলিনিউয়ের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

আপাতত খেলার বাইরে আছেন এই অভিজ্ঞ বোলিং অলরাউন্ডার। মঙ্গলবার শুরু হবে ডাব্লিউএনসিএলের প্রথম রাউন্ড। এই ম‍্যাচের ভিক্টোরিয়া দলে নেই তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দল ঘোষণার কথা রয়েছে। আগামী ৯, ১১ ও ১৪ অক্টোবর ব্রিজবেনে হবে ম‍্যাচ তিনটি।

সিএর একজন মুখপাত্র মলিনিউয়ের নতুন চোটের কথা জানান।

“সোফির হিপ জয়েন্টে চোট আছে। আসন্ন সিরিজে সে খেলতে পারবে কি না তা পর্যালোচনা করা হচ্ছে।”

ক্যারিয়ারজুড়ে বারবারই চোটের সঙ্গে লড়াই করছেন মলিনিউ। চলতি বছরের শুরুতে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই পিঠের চোটে পড়েন ২৯ বছর বয়সী ক্রিকেটার। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি খেলেন ব্যাটার ভূমিকায়। ওই সফরের পর চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের পর, নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। আগামী মার্চে ভারতে অনুষ্ঠেয় উইমেন’স চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসরের পর, দেশের মাটিতে নিউ জিল‍্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

ডিজিটাল কলোনিয়ালিজম: আত্মপরিচয়ের সংকট ও লিঙ্গভিত্তিক সংঘাত

রাড্ডাকাণ্ড: আট মাস না পেরোতেই বড় প্রশ্নের মুখে বিএনপি

রোহিঙ্গা প্রত্যাবাসন: অনুকম্পা নয়, সুযোগ কাজে লাগানোর সময় এখনই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ