1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মধ্যেই নতুন উপাচার্য বোয়িং কেনায় কোনো ‘গোপন এজেন্ডা নেই’: প্রতিমন্ত্রী হুমায়ুন যুক্তরাষ্ট্রে প্রবাসীদের নতুন সংগঠন ‘ইউএসডিএন’র যাত্রা এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

এশিয়ান গেমসের পুরুষ হকিতে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সোমবার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে বাংলাদেশকে ১০-০ গোলে হারিয়েছে শক্তিশালী ভারত। চার কোয়ার্টারের মধ্যে শেষ দুই কোয়ার্টারেই এসেছে ভারতের সাতটি গোল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। প্রথম কোয়ার্টারের তৃতীয় মিনিটেই অভিষেক গোল করে এগিয়ে দেন দলকে। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান বাড়ান জাগরাজ সিং। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে ২৭ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন হারমানপ্রীত সিং। ফলে বিরতিতে ৩-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। ৩২ মিনিটে সুখজিত সিংয়ের গোলে ব্যবধান হয় ৪-০। এরপর ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন হারমানপ্রীত সিং। তৃতীয় কোয়ার্টার শেষে ভারত এগিয়ে ছিল ৫-০ গোলে।

শেষ ১৫ মিনিটে বাংলাদেশের ওপর আরও চড়াও হয় ভারত। ৪৪ মিনিটে শিলানন্দ লাকরা গোল করেন। এক মিনিট পরই আবারও গোল করে ব্যবধান ৭-০ করেন লাকরা। ৪৫ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে নিজের তৃতীয় গোলটি করেন হারমানপ্রীত সিং। এরপর ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সঞ্জয় এবং ৬০ মিনিটে মানদীপ সিং গোল করলে ১০-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ভারত।

এর আগে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল। পরে শ্রীলঙ্কাকে ৫-১ এবং ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল তারা। ভারতের বিপক্ষে বড় হার দিয়ে পুল পর্ব শেষ করল বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ