1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের …

দালাল সামলাতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ঢাকা মেডিকেলের নতুন পরিচালক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

“হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের স্বার্থে দালালদের তৎপরতা প্রতিরোধ করতে হবে,” বলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দরিদ্র ও অসহায় রোগীদের নিশানা করে দালালদের তৎপরতার কথা তুলে ধরে তাদের প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন।

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বিপুল মানুষ চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এদের মধ্যে দরিদ্র রোগীর সংখ্যাও কম নয়। আর তাদের টার্গেট করে দালালরা সক্রিয় থাকে।

“হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের স্বার্থে দালালদের এই তৎপরতা প্রতিরোধ করতে হবে।”

এর জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

চিকিৎসকদের ওপর হামলার প্রসঙ্গে পরিচালক বলেন, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবা দিয়ে যান। এর মধ্যেও মাঝেমধ্যে চিকিৎসকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। এসব বিষয়েও সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।”

সোমবার দুপুরে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) পক্ষ থেকে নতুন পরিচালক ফরহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন তিনি।

সাক্ষাতে উপ-পরিচালক আশরাফুল আলম, বিএমআরএ এর মো. আজিজুল হাকিম, আসাদুজ্জামান শিমুল, কাজী শফিউল ইসলাম (আল আমিন), মো. মাসুদ রানা, মো. নাহিন খান, মো. শিশির আহমেদ হিমেল, মো. তানভির রাজা, মো. হোসেইন রনি, আকবর হোসেন, এস এ শাওন, এস এ মোত্তালিব ও মানিক উপস্থিত ছিলেন।

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

ডিজিটাল কলোনিয়ালিজম: আত্মপরিচয়ের সংকট ও লিঙ্গভিত্তিক সংঘাত

রাড্ডাকাণ্ড: আট মাস না পেরোতেই বড় প্রশ্নের মুখে বিএনপি

রোহিঙ্গা প্রত্যাবাসন: অনুকম্পা নয়, সুযোগ কাজে লাগানোর সময় এখনই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ