1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

না’গঞ্জ আ’লীগের মেয়র প্রার্থীর নাম কেন্দ্রে প্রেরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ২২২ Time View

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থীদের মতামত চাওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্রে প্রস্তাবিত প্রার্থীর নাম পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধানমন্ডিতে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছে ওই প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি খোকন সাহা।

তিনি জানান, দলের প্রস্তাবনাটি জমা দেওয়া হয়েছে। ওই সময়ে আনোয়ার হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম প্রস্তাবনা করা হয়।

এছাড়া তিনজনের নাম দেওয়ার বিধান থাকায় পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের নামও প্রস্তাব করা হয়।

উল্লেখ্য, নির্বাচন কমিশন সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২২ ডিসেম্বর ২০১৬ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ