1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল মেট্রোরেলে অর্থায়ন: কোরিয়ার সিদ্ধান্ত দ্রুত পেতে চায় ঢাকা ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

মেয়র মান্নানের জামিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ২৬৮ Time View

নাশকতার দুটি মামলায় গাজীপুর সিটি কপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।image_142046_0

রোববার বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন

আবেদনকারীর পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন আইনজীবী মাসুদ রানা।

মাসুদ রানা বলেন, “এম এ মান্নানের বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে। এর আগে তিনি ১৫টি মামলায় জামিন পেয়েছিলেন। এই দুই মামলায় জামিন পাওয়ার মাধ্যমে তার মুক্তিতে আর কোনো বাধা রইল না।”

মামলার বিবরণে জানা যায়, নাশকতার অভিযোগে গত ২০১৪ সালের ৫ জানুয়ারি কালিয়াকৈর থানায় তার বিরুদ্ধে একটি মামলা ও গত ৩১ জানুয়ারি টঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাকে আজ হাইকোর্ট জামিন দেন।

গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হয়ে মেয়র মান্নান বর্তমানে কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ